মনোনয়ন জমার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল! কমিশনের নির্দেশের জেরে বিতর্ক
বিতর্কে রাজ্য নির্বাচন কমিশন। সোমবার মনোনয়ন জমার মেয়াদ বৃদ্ধির কথা নির্দেশিকা দিয়ে বাড়ানো হলেও, রাত কাটতেই সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হল।
বিতর্কে রাজ্য নির্বাচন কমিশন। সোমবার মনোনয়ন জমার মেয়াদ বৃদ্ধির কথা নির্দেশিকা দিয়ে বাড়ানো হলেও, রাত কাটতেই সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হল। নির্বাচন কমিশন সূত্রে খবর, আইনি জটিতলার কারণে ওই নির্দেশিকা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসকদের নতুন নির্দেশিকার বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছে। মঙ্গলবার কোনও মনোনয়ন জমা নেওয়া হবে না। জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রবল বিতর্কের মুখে সোমবার বিকেলে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা করার সময় একটি দিন বাড়িয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে বলে জানানো হয়েছিল।
সোমবার কমিশনের তরফে জানানো হয়েছিল, মঙ্গলবার বিকেল ৩টে পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। এই মর্মে জেলাশাসকদের নির্দেশও দেওয়া হয়। জানানো হয় এসডিও ও বিডিও অফিসে মনোনয়ন জমা করা যাবে।
মনোনয়ন জমা করা যাচ্ছে না। বিজেপির এই অভিযোগের প্রেক্ষিতেই কমিশন এমন সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছিল।












Click it and Unblock the Notifications