অগাস্টে আরও ৬ পুরসভায় ভোট, বিস্তারিত জানুন

৬ পুরসভা ও ১ নোটিয়াফেড এরিয়ায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন

ফের নির্বাচনী দামামা বেজে গেল রাজ্যে। এক পুরসভার ভোট মিটতে না মিটতেই আবারও পুরসভার ভোট। বুধবার রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের ছ'টি পুরসভা ও একটি নোটিফায়েড এরিয়ায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল। আগামী ৬ আগস্ট রাজ্যের ওই সাতটি কেন্দ্রে ভোট হবে।

রাজ্য নির্বাচন কমিশন এদিন দুর্গাপুর, হলদিয়া, রানাঘাট, ধূপগুড়ি, পাঁশকুড়া ও নলহাটি পুরসভা ও নোটিফাযেড এরিয়া কুপার্স ক্যাম্পে ভোটের দিনক্ষণ ঘোষণা করে। বিভিন্ন কারণে রাজ্যের এই সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিল। সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর এই পুরসভাগুলিতে নির্বাচনের আর্জি জানায় রাজ্য নির্বাচন কমিশনের কাছে। সেইমতোই রাজ্য নির্বাচন কমিশন এদিন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিল।

অগাস্টে আরও ৬ পুরসভায় ভোট, বিস্তারিত জানুন

গত ১৪ মে পাহাড়ের চার পুরসভাসহ মোট সাতটি পুরসভায় ভোট হয়। পাহাড়ের তিন পুরসভা দখল করে গোর্খা জনমুক্তি মোর্চা। পাহাড়ের একটি পুরসভা-সহ চার পুরসভায় জয়ী হয় তৃণমূল। একমাসের মধ্যেই ফের রাজ্যে ভোটের দামামা বেজে গেল। এবার সমতলেরই ছয় পুরসভায় ভোট। পঞ্চায়েত ভোটের আগে ফের একবার মহড়ার সুযোগ রাজনৈতিক দলগুলির সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+