শনিবার পর্যন্ত রাজ্য পদক্ষেপ করতে পারবে না, কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি মাম্পির

কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন সন্দেশখালির মাম্পি দাস। পুলিশ প্রশাসন তাকে জামিন অযোগ্যধারায় মামলা দিয়ে গ্রেফতার করেছে। এই অভিযোগ কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। আজ বৃহস্পতিবার প্রাথমিক শুনানি হয় সেই মামলার।

বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলা ওঠার কথা ছিল। কিন্তু এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা শোনা হয়। আগামী পরশু দিন পর্যন্ত রাজ্য এই বিষয়ে কোনও পদক্ষেপ করবে না। এমনই নির্দেশ দিলেন বিচারপতি।

Mampi Das

সন্দেশখালিতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ প্রশাসন এলাকায় তল্লাশি চালিয়েছে। বিজেপির বসিরহাটের পাত্রী রেখা পাত্র। রেখার অন্যতম সঙ্গী এই পিয়ালী দাস ওরফে মাম্পি। তাকে পুলিশ গ্রেফতার করে।

বসিরহাট আদালতে জামিন নিতে গিয়েছিলেন মাম্পি দাস। দেখা যায়, পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছে। সেখানেই তাকে পুলিশ নাটকীয়ভাবে গ্রেফতার করে। ওই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে যথেষ্ট আলোড়ন ছড়িয়েছিল।

মাম্পি দাসের আইনজীবীর অভিযোগ, পুলিশ প্রথমে জামিন যোগ্য ধারায় মামলা দিয়েছিল। পরে সেগুলি বদলে জামিন অযোগ্য ধারা করা হয়। ১২ দিন তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে গতকাল আবেদন করা হয়।

বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা ওঠে এদিন। মাম্পি দাসের আইনজীবী তার বক্তব্য রাখেন। বিচারপতি অমৃত সিনহা এদিন জানিয়েছেন, আপাতত শনিবার পর্যন্ত পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ করবে না। অর্থাৎ নতুন করে মাম্পি দাসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না স্থানীয় পুলিশ প্রশাসন।

আগামী কাল শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার ফের শুনানি হবে। রাজ্য শনিবার পর্যন্ত মাম্পি দাসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না। নির্দেশ হাইকোর্টের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+