আরজি কর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে রাজ্যই, হাইকোর্টে জানালো কেন্দ্র
আরজি কর কাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা। নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেই কারণে জনস্বার্থ মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টে সেই মামলায় এবার গুরুত্বপূর্ণ বক্তব্য দিল কেন্দ্রীয় সরকার।
বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য। বৃহস্পতিবার জনস্বার্থ মামলায় এই কথা জানিয়েছে কেন্দ্র। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সময় এই কথা জানানো হয়েছে।

আরজি কর ঘটনায় ভিক্টিমের নাম বলেন বিনীত গোয়েল। আইপিএস বিনীত গোয়েলের বিরুদ্ধে কে পদক্ষেপ নেবে? কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। সেই বিষয়ে কেন্দ্রের তরফে বক্তব্য রাখতে বলা হয়েছিল। আজ বৃহস্পতিবার কেন্দ্রের তরফে সেই বক্তব্য রাখা হয়।
যে আইপিএস যেই রাজ্যে কর্মরত। সেই রাজ্য পদক্ষেপ করতে পারবে সংশ্লিষ্ট আইপিএস- এর বিরুদ্ধে। ভিকটিমের নাম বলা নিয়ে প্রাক্তন নগরপালের বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ নিতে পারবে। এই কথা কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল। শুধু তাইই নয়, এই মামলায় কেন্দ্রকে বাদ দেওয়া হোক৷ হাইকোর্টে কেন্দ্রের তরফে আবেদন জানানো হয়েছে।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সব পক্ষকে নোটিশ ইস্যু করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আরজি কর কাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। যদি রাজ্য সরকার কোনও পদক্ষেপ না করে, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ করা যায়। ডিসেম্বর মাসে ফের এই মামলার শুনানির সম্ভাবনা। সেই কথা জানা গিয়েছে৷












Click it and Unblock the Notifications