রথযাত্রাতেই আটকে বিজেপি! নতুন কর্মসূচির অনুমতি চেয়ে বিজেপির চিঠি নবান্নে
রথযাত্রাতেই আটকে বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশে রথযাত্রা করতে চেয়ে বৃহস্পতিবার নবান্নে চিঠি জমা দিল বিজেপি।
রথযাত্রাতেই আটকে বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশে রথযাত্রা করতে চেয়ে বৃহস্পতিবার নবান্নে চিঠি জমা দিল বিজেপি। চিঠিতে ২০ জানুয়ারি থেকে কর্মসূচি শুরু করার কথা বলা হয়েছে। বিজেপির চিঠিতে অবশ্য এই রথযাত্রা নয়, গণতন্ত্র বাঁচাও যাত্রা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বুধবার বিকেলে রাজ্য বিজেপির তরফে নবান্নে গেলেও, আবেদনপত্র জমা নেওয়ার কেউ না থাকায়, তা জমা না দিয়েই ফিরে আসতে হয়েছিল। বৃহস্পতিবার সকালে পরিবর্তিত কর্মসূচির অনুমতি নিয়ে নবান্নে চিঠি জমা দেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
বিজেপির জমা দেওয়া চিঠিতে ২০ ও ২২ জানুয়ারি একটি করে এবং ২১ জানুয়ারি ২ টি করে রথ বের করার অনুমতি চাওয়া হয়েছে।
২০ জানুয়ারি মালদহে , ২১ জানুয়ারি সিউড়ি ও ঝাড়গ্রামে, ২২ জানুয়ারি জয়নগর ও কৃষ্ণনগরে বিজেপির সভার অনুমতি চাওয়া হয়েছে বলে খবর। সেই সভায় উপস্থিত থাকার কথা অমিত শাহের। যদিও তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এই মুহূর্তে এইমসে ভর্তি।
জয়প্রকাশ মজুমদার সাংবাদিকদের জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাবতীয় কাজ করা হয়েছে।












Click it and Unblock the Notifications