সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান! রাষ্ট্রপতির কাছে দরবার বিজেপির
রাজ্য জুড়ে শাসকদলের সন্ত্রাস চলছে। পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সন্ত্রাসে ২৫ দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে রাজঘাটে ধর্নামঞ্চ থেকে এমনটাই অভিযোগ তুললেন রাজ্য বিজেপির নেতারা।
রাজ্য জুড়ে শাসকদলের সন্ত্রাস চলছে। পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সন্ত্রাসে ২৫ দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে রাজঘাটে ধর্নামঞ্চ থেকে এমনটাই অভিযোগ তুললেন রাজ্য বিজেপির নেতারা। মঞ্চে হাজির করানো হয়েছিল পুরুলিয়ায় মৃত বিজেপি কর্মী ত্রিলোচন মাহাত এবং দুলাল কুমারের পরিবারের সদস্যদের।

পঞ্চায়েত নির্বাচন এবং তার পরবর্তী পর্যায়ে রাজ্য জুড়ে সন্ত্রাসের অভিযোগ রাজ্য বিজেপির। লোকসভা নির্বাচনে আগে সেই সন্ত্রাসকেই হাতিয়ার করছে বিজেপি। রাজ্যের সন্ত্রাস দেশের মানুষের সামনে তুলে ধরতে আগেই সিদ্ধান্ত নিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই মতো সোমবার সকালে রাজঘাটে ধর্নায় হাজির রাহুল সিনহা, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসুরা।


ধর্না মঞ্চে হাজির করানো হয়েছিল আক্রান্তদের। ছিলেন বিজেপি কর্মী ত্রিলোচন মাহাত এবং দুলাল কুমারের পরিবারের সদস্যরা।
বিজেপির প্রতিনিধি দলের তরফে মৃতদের পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়া হবে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications