রাজ্যপালের সিভি আনন্দ বোসের সঙ্গে ২ ঘন্টা বৈঠক! বিজেপির সঙ্গে 'সহমতে' খুশি সুকান্ত মজুমদার

প্রথমবার রাজ্য বিজেপি নেতৃত্বের কারও সঙ্গে বৈঠক রাজ্যপাল সিভি আনন্দ বোসের। দুজনের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাঁরা প্রায় দুঘন্টা বৈঠক করেন। সেদিক থেকে বলতে গেলে রাজ্য বিজেপি নেতৃত্বের কারও সঙ্গে এই প্রথম বৈঠক করলেন রাজ্যপাল। রাজ্যপালের কাছে ডেপুটেশনও জমা দেন সুকান্ত মজুমদার।

রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, এদিনের বৈঠকের পরে তিনি খুশি।

দুর্নীতি দূর করতে সহমত

দুর্নীতি দূর করতে সহমত

এদিন বৈঠকের পর রাজভবনের বাইরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দুর্নীতি দূর করতে সহমত রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছেন, দুর্নীতি দূর করার কথা। তিনি ( সুকান্ত মজুমদার) বলেছেন, কিছু মানুষ দুর্নীতি করেছেন, তাঁদের শাস্তি হওয়া দরকার। বাংলার সাধারণ মানুষের এই চোরেদের থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। যাঁরা চুরি করেছেন, তারা শাস্তি পাক, চোরগুলো জেলের ভিতরে ঢুকুক। সুকান্ত মজুমদার বলেছেন, আগামী দিনে দুর্নীতি দূর করার পরে বাংলার সাধারণ মানুষকে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা বিজেপি করবে বলে জানিয়েছেন তিনি।

শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ

শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ

শিক্ষা ব্যবস্থার অবনতির অভিযোগ করে রাজ্য বিজেপির সভাপতি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি শিক্ষায় বাংলার নবজাগরণের কথা উল্লেখ করে বেআইনিভাবে উপচার্যদের নিয়োগ বাতিলের আবেদনও তিনি করেন।
সুকান্ত মজুমদার বলেন, মাননীয় রাজ্যপাল লোকায়ুক্তের নিয়োগ অসাংবিধানিক বলে যে জানিয়ে দিয়েছেন তা অনেকেই জানতেন না। রাজ্যপাল বিষয়টি সংবাদ মাধ্যমের কাছেও জানাননি। এব্যাপারে সুকান্ত মজুমদার বলেছেন, এক একজনের কাজের ধারা এক এক রকমের হয়। উনি মনে করেছেন, তাই বিষয়টি মিডিয়াকে জানানোর প্রয়োজন মনে করেননি।

আলোচনায় খুশি

আলোচনায় খুশি

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপালের সঙ্গে আলোচনায় যে খুশি, তা গোপন করেননি। তিনি বলেছেন অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। সামনের দিনগুলিতেই তা পরিষ্কার হয়ে যাবে। বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, রাজ্যে রাজনৈতিক হিংসা নিয়ে আলোচনায় রাজ্যপাল বলেছেন, রাজনীতিতে হিংসার কোনও স্থান নেই। রাজ্যে হিংসা মুক্ত ভোটগ্রহণ করাতে যা যা করার প্রয়োজন তা করাতে উনি কাজ করবেন বলে জানিয়েছেন। রাজ্যপাল বলেছেন, সংবিধান সবার ওপরে।

পচা আলু নেব না

পচা আলু নেব না

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, অন্যদল থেকে আসা নেতাদের বিজেপিতে নেওয়া হবে না। এব্যাপারে জিজ্ঞাসা করা হলে সুকান্ত মজুমদার বলেন, কোনও পচা আলুকে নেওয়া হবে না। পরিষ্কার ভাবমূর্তির যদি কেউ বিজেপিতে যোগ দিতে চান, তাহলে তাঁকে রাজ্য সভাপতি হিসেবে বিজেপিতে স্বাগত জানাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+