লক্ষ্য লোকসভা নির্বাচন! রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বিজেপি
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ৪২ টি আসনে দলের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করতে নিউটাউনের পাঁচতারা হোটেলে চলছে বৈঠক।

সূত্রের খবর অনুযাযী বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, নির্বাচনী কমিটির আহ্বায়ক মুকুল রায় ছাড়াও হাজির রয়েছেন কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা এবং কৈলাস বিজয়বর্গীয়।
লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে বিজেপির নির্বাচনী কমিটির আহ্বায়ক করা হয়েছে মুকুল রায়কে। এই কমিটির সদস্য রয়েছেন ১৬ জন। এদিনের বৈঠকে ১৬জন সদস্যই হাজির রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ১৬ জন সদস্য লোকসভা আসন পিছু ৩ জন করে প্রার্থী বাছাই করবেন। তৈরি হবে প্রাথমিক তালিকা। এই তালিকা পাঠিয়ে দেওয়া হবে দলের সভাপতি অমিত শাহের কাছে।












Click it and Unblock the Notifications