গ্যাসের ডিলারশিপ বিলিতে দুর্নীতি! বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ, দেখুন ভিডিও
গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে বড় দুর্নীতির অভিযোগ বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে পূর্ব বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন বিজেপি নেতা অশোক সরকার।
গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে বড় দুর্নীতির অভিযোগ বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে পূর্ব বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন বিজেপি নেতা অশোক সরকার। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় যুক্ত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

প্রাক্তন বিজেপি নেতার অভিযোগ
প্রাক্তন বিজেপি নেতা অশোক সরকারের দাবি, বিষয়টির শুরু হয়েছিল ২০১৭-র মার্চ নাগাদ। তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে গ্যাসের ডিলারশিপের জন্য বিভিন্ন জেলায় ভাগ করে ২৩৫ টি অনুরোধপত্র চাওয়া হয়। সেই সময় রাজ্য বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের দায়িত্বে ছিলেন রাজ্য বিজেপির তরফে রণজিত মজুমদার।

অভিযোগ পত্র
বিষয়টি নিয়ে রবিবার পূর্ব বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন বিজেপি নেতা অশোক সরকার।
নাম জড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির
অভিযোগকারী অশোক সরকারের দাবি, তেল সংস্থাগুলির তরফে বলা হয়েছিল, কোনও জেলার তালিকায় যদি কোনও বদলের প্রয়োজন হয়, সেটাও তারা করে দেবেন।
তালিকায় গরমিলের অভিযোগ
অভিযোগ ২৩৫ জনের তালিকায় গরমিলের। তালিকায় নাম তুলতে অনেককেই টাকা দিতে হয়েছে বলে অভিযোগ। এই গরমিলে নাম জড়িয়েছে রাজ্য বিজেপির তরফে সমন্বয়ের দায়িত্বে থাকা রণজিত মজুমদারেরও।












Click it and Unblock the Notifications