মমতার রাজ্যে রথযাত্রার বিকল্প! গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি নেতৃত্ব
সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর রথযাত্রার বিকল্প খুঁজতে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এই বৈঠকে হাজির থাকবেন কেন্দ্রীয় নেতৃত্বও।
সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর রথযাত্রার বিকল্প খুঁজতে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এই বৈঠকে হাজির থাকবেন কেন্দ্রীয় নেতৃত্বও। কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে হওয়া বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে হাজির থাকবেন কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্যের অন্যতম পর্যবেক্ষক অরবিন্দ মেনন। রাজ্য নেতৃত্বের তরফে রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ ছাড়াও থাকতে চলেছেন রাহুল সিনহা, মুকুল রায়-সহ অন্যরা।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় বেরনোর পরেই রাহুল সিনহা জানিয়েছিলেন বুধবার সকালে বিষয়টি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক হবে। সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছিলেন তিনি।
সাতবছরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে। পদত্যাগ করা উচিত পুলিশমন্ত্রীর। মঙ্গলবার এমনটাই মন্তব্য করলেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
সূত্রের খবর অনুযায়ী, রথযাত্রার বিকল্প হিসেবে, রাজ্য জুড়ে ৫০টির কমবেশি বড় সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যোগী আদিত্যনাথ, বিপ্লব দেবের মতো বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছাড়াও এইসব সভাগুলিতে হাজির থাকবেন রাজনাথ সিং, অরুণ জেটলির মতো বিজেপির হেভিওয়েটরা। কোথায় সভা হবে, কে কোন সভায় উপস্থিত থাকবেন, তা বুধবারের বৈঠকে চূড়ান্ত হতে পারে।
এছাড়াও পদযাত্রা এবং বিক্ষোভ কর্মসূচির সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।












Click it and Unblock the Notifications