KMC Election 2021: ইস্তেহার প্রকাশের আগেই হার! দুর্বলতা অনুসন্ধান করে বিজেপি নেতৃত্ব-প্রার্থীদের তুলধনা অমিতের
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন (kolkata municipal corporation election 2021) । যাকে সামনে রেখে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল (Trinamool Congress) এবং বামেরা (Left)। এমন কী কংগ্রেসও প্রচার চালাচ্ছে। কিন্তু সেভাবে দ
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন (kolkata municipal corporation election 2021) । যাকে সামনে রেখে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল (Trinamool Congress) এবং বামেরা (Left)। এমন কী কংগ্রেসও প্রচার চালাচ্ছে। কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না রাজ্যের বিরোধীদল বিজেপিকে (BJP)। যা নিয়ে দলের রাজ্য নেতা এবং প্রার্থীদের তুলধনা করলেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। এমনটাই খবর বিজেপি সূত্রে। যদিও এব্যাপারে রাজ্য নেতা কিংবা প্রার্থীরা কোনও মন্তব্য করতে রাজি হননি।

দায়িত্বপ্রাপ্ত নেতা ও প্রার্থীদের নিয়ে বৈঠক
ইস্তেহার প্রকাশের আগে কলকাতা পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। সেখানেই তিনি রাজ্যের নেতা এবং প্রার্থীদের নিশানা করেন বলে সূত্রের খবর। তিনি যে প্রচারের ওপরেও নজর রাখছেন, তাও প্রকাশ করে বলেছেন অধিকাংশ ওয়ার্ডে প্রচার হচ্ছে না, আবার তা হলেও সেখানে লোক হচ্ছে না। তা কেন হচ্ছে তার অনুসন্ধানও করে ফেলেছেন অমিত মালব্য। দেখা গিয়েছে লোক না থাকায় ৯০ শতাংশ প্রার্থী প্রচারে যাচ্ছেন না। যা নিয়ে অমিত মালব্য পুরভোটে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারদের প্রশ্ন করেন।

অস্বস্তিতে দায়িত্বপ্রাপ্ত নেতারা
বৈঠকে অমিত মালব্য প্রশ্ন করেন, কেন অধিকাংশ জায়গায় প্রচার হচ্ছে না। এব্যাপারে অমিত মালব্যের পেশ করা রিপোর্টে কার্যত অস্বস্তিতে পড়েন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতারা। তবে বৈঠকে প্রার্থী হতে না পারার জন্য অনেকের যে ক্ষোভ রয়েছে, তা খুব তাড়াতাড়ি কমানোর কথা বলা হয়েছে। কেননা অনেক জায়গাতেই এব্যাপারে ক্ষোভ সামনে এসে পড়েছে। পাশাপাশি সবাইকে একসঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়তেও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রার্থীদের আর্থিক সাহায্য
সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে মঙ্গলবার থেকে বিজেপির নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রচারে আর্থিক বিষয়টিও দেখার আশ্বাস দেওয়া হয়েছে। সূত্রের আরও খবর, প্রার্থীদের গুরুত্ব বুঝে আগামী দু-এক দিনের মধ্যেই প্রথম দফায় ১ থেকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও আশ্বাস মিলেছে।

বুধবার বিজেপির ইস্তেহার প্রকাশ
প্রচার ও ইস্তেহার প্রকাশে অন্য প্রতিদ্বন্দ্বীরা যখন কয়েক কদম এগিয়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুধবার বিজেপির ইস্তেহার প্রকাশ হতে চলেছে। বিজেপি সূত্রে খবর, ইস্তেহারের নাম দেওয়া হয়েছে, কলকাতা জিতবে, জিতবে বিজেপি। ইস্তেহারে কলকাতায় ইউনিফায়েড ট্রান্সপোর্ট কার্ড চালুর প্রতিশ্রুতি রয়েছে। কেন্দ্রে অমরুত প্রকল্প এবং স্বচ্ছ ভার মিশনের আওতায় ঘরে ঘরে জল এবং শৌচালয় করে দেওয়ার প্রতিশ্রুতি থাকতে চলেছে। শহরে পার্কিং সমস্যার সমাধানে ১০ টি জায়গায় পার্কিং লট তৈরির কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications