কংগ্রেসের সভাপতির সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতার, লোকসভার আগে জল্পনা তুঙ্গে

সম্প্রতি প্রাক্তন বিজেপি নেতা তথা আরএসএসের প্রাক্তন প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায় যোগ দিয়েছেন কংগ্রেসে।তারপর বঙ্গ বিজেপির এক সাধারণ সম্পাদকের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির ছবি প্রকাশ্যে আসায় শুরু হয়েছে

সম্প্রতি প্রাক্তন বিজেপি নেতা তথা আরএসএসের প্রাক্তন প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায় যোগ দিয়েছেন কংগ্রেসে। তারপর বঙ্গ বিজেপির এক সাধারণ সম্পাদকের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির ছবি প্রকাশ্যে আসায় শুরু হয়েছে জল্পনা। বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গে দেখা করেছেন।

প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে সাক্ষাৎ রাজ্য বিজেপির এক সম্পাদকের, জল্পনা তুঙ্গে

এর ফলেই বিভিন্ন মহলে রটে গিয়েছে, তবে কি অমলেন্দুবাবুর পর তাঁর পথ অনুসরণ করছেন সুব্রতবাবু? সেই সম্ভাবনা অবশ্য সমূলে উৎখাত করে দিয়েছে বিজেপি। তাহলে কেন তিনি হঠাৎ দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গে? রাজ্য বিজেপি জানায়, সুব্রতবাবু সোমেন মিত্রের বাড়ি গিয়েছিলেন তা ঠিক, তিনি গিয়েছিলেন সম্পর্ক-যাত্রার অঙ্গ হিসেবে। এটা বিজেপির একটি কর্মসূচি।

উল্লেখ্য, সুব্রতবাবুর দল পরিবর্তন নিয়ে জল্পনা বৃদ্ধির মূল কারণ, দলের প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায়ের কংগ্রেসে যোগদানের খবর বিজেপির কাছে ছিল না। তাই সুব্রতবাবুকে নিয়ে জল্পনা বাড়ে। অনেকেই মনে করেন, তাঁর সোমেন মিত্রের সঙ্গে দেখা করার পিছনে অন্য কারণ রয়েছে।

বিজেপি জানিয়েছে, গত সাড়ে বছরে মোদী সরকার যে কাজ করেছে, সেই সম্পর্কিত একটি বই তিনি সোমেনবাবুকে পড়তে দিয়ে আসেন। সোমেন মিত্রের সঙ্গে সুব্রত চট্টোপাধ্যায়ের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তাতেই জল্পনার অবতারণা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+