উৎসবে মাতল রাজ্য বিজেপি! তৃণমূলের হার, বললেন কৈলাস বিজয়বর্গীয়
বিজেপির রাজ্য দফতরে উৎসব পালনের পরিস্থিতি। এদিন রাতে রাজ্যসভায় পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল।
বিজেপির রাজ্য দফতরে উৎসব পালনের পরিস্থিতি। এদিন রাতে রাজ্যসভায় পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল। এরপরেই বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন স্ট্রিটে উৎসবে মেতে ওঠেন নেতা ও কর্মীসমর্থকরা। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বললেন তৃণমূলের হার হয়েছে।

রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহকে ধন্যবাদ জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি এদিন দাবি করেন, এই বিল পাশ হওয়ায় তৃণমূলের হার হয়েছে। এই বিল পাশ হওয়াকে বাংলার মানুষের জয় বলেও ব্যাখ্যা করেন তিনি। কৈলাস বিজয়বর্গীয় বলেন এই জয় মতুয়া সমাজ, রাজবংশী সমাজের জয়।
প্রসঙ্গত এদিনও তৃণমূলের মুখপত্র তথা রাজ্যসভার সদস্য ডেরেক ওব্রায়েন বলেন, পশ্চিমবঙ্গে এই বিল লাগু হবে না। এই প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত বলেন, সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও লাগু হবে পাশ হওয়া নতুন আইন।












Click it and Unblock the Notifications