কলকাতা পুরসভার নির্বাচন পরিচালনার জন্য বিজেপির কমিটিতে চমক! শীর্ষে ২ সাংসদ-সহ তিনজন

কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) নির্বাচনে (Election) কঠিন লড়াই বিজেপির (BJP) সামনে। একদিনে উপনির্বাচনে আসন হারানো এবং বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের যোগ দেওয়া একের পর একে নেতা, অভিনেতা, অভিনেত্র

কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) নির্বাচনে (Election) কঠিন লড়াই বিজেপির (BJP) সামনে। একদিনে উপনির্বাচনে আসন হারানো এবং বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের যোগ দেওয়া একের পর একে নেতা, অভিনেতা, অভিনেত্রীরা ফিরেছেন ঘাসফুল শিবিরে। সেই পরিস্থিতিতি নির্বাচনে লড়াই করতে বরো ধরে ধরে আলাদা করে কমিটি করে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে। দায়িত্ব দেওয়া হয়েছে একজন করে বিধায়ককে।

প্রচার কমিটির ইনচার্জ দীনেশ ত্রিবেদী

প্রচার কমিটির ইনচার্জ দীনেশ ত্রিবেদী

বিজেপির তরফে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে নির্বাচনের প্রচার কমিটির ইনচার্জ করা হয়েছে। এই কমিটির সহকারীরা হলেন, তুষারকান্তি ঘোষ, রুদ্রনীল ঘোষ, বিজয় ওঝা, বৈশালী ডালমিয়া। এছাড়াও সাংসদ অর্জুন সিং, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত এবং অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে বরোভিত্তিক কমিটিগুলির নজরদারির দায়িত্বে রাখা হয়েছে।
কমিটির ১৪ জন সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজ্যসভায় দুই সাংসদ রূপা গাঙ্গুলি, স্বপন দাশগুপ্ত।

উত্তর কলকাতার কমিটির কনভেনর কল্যাণ চৌবে

উত্তর কলকাতার কমিটির কনভেনর কল্যাণ চৌবে

এবারের বিধানসভা নির্বাচনে মানিকতলায় পরাজিত হয়েছিলেন কল্যাণ চৌবে। তাঁকে উত্তর কলকাতার নির্বাচনী কমিটির কনভেনর করা হয়েছে। এই কমিটির সঙ্গে রাজ্য কমিটির সংযোগ রক্ষার জন্য কো-অর্ডিনেটর হিসেবে থাকছেন জেলা সভাপতি শিবাজী সিংহ রায় এবং জেলা কনভেনর গৌতম দাশগুপ্ত। এই কমিটির সহকারী কনভেনররা হলেন, সজল ঘোষ, প্রকাশ দাস, কাশীনাথ বিশ্বাস এবং দেবদত্ত মাঝি।

দক্ষিণ কলকাতার কমিটির কনভেনর অগ্নিমিত্রা পাল

দক্ষিণ কলকাতার কমিটির কনভেনর অগ্নিমিত্রা পাল

আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে দক্ষিণ কলকাতার কনভেনর করা হয়েছে। এখানে এই কমিটির সঙ্গে রাজ্য কমিটির সংযোগ রক্ষার দায়িত্বে থাকবেন জেলা সভাপতি শঙ্কর সিকদার। এই কমিটির সহকারী কনভেনররা হলেন, প্রিয়ঙ্কা টিবরেওয়াল, গৌতম চৌধুরী, ইন্দ্রনীল খান, রিঙ্কু নস্কর, লোকনাথ চট্টোপাধ্যায়।

১৬ টি বরো কমিটির মাথায় ১৬ জন বিধায়ক

১৬ টি বরো কমিটির মাথায় ১৬ জন বিধায়ক

নির্বাচনের জন্য বরো ভিত্তিক কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। সেই কমিটিতে বরোর নেতারা রয়েছেন। তবে মাথায় পর্যবেক্ষক করে বসানো হয়েছে বিধায়কদের। একমাত্রা ১৫ নম্বর বরোতে কো ইনচার্জ রয়েছেন একজন সংখ্যালঘু, জুলফিকর আলি।

  • ১ নম্বর বরোতে রয়েছে নটি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক করা হয়েছে বিধায়ক স্বপন মজুমদারকে।
  • ২ নম্বর বরোতে রয়েছে নটি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক করা হয়েছে বিধায়ক সুব্রত ঠাকুরকে।
  • ৩ নম্বর বরোতে রয়েছে নটি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক বিধায়ক অশোক কীর্তনিয়া।
  • ৪ নম্বর বরোতে রয়েছে ১০টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক করা হয়েছে বিধায়ক অম্বিকা রায়কে।
  • ৫ নম্বরে বরোতে রয়েছে ১১ টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক বিধায়ক বঙ্কিম ঘোষ।
  • ৬ নম্বর বরোতে ১০ টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক করা হয়েছে বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে।
  • ৭ নম্বর বরোতে রয়েছে ৯ টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক বিধায়ক অসি বিশ্বাস।
  • ৮ নম্বর বরোতে ১১ টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক বিধায়ক মুকুটমনি অধিকারী।
  • ৯ নম্বর বরোতে ১০ টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক করা হয়েছে বিধায়ক বিমান ঘোষকে।
  • ১০ নম্বর বরোতে ১২ টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক বিধায়ক সুশান্ত ঘোষ।
  • ১১ নম্বর বরোতে ৭ টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক করা হয়েছে বিধায়ক শীতল কপাট।
  • ১২ নম্বর বরোতে ৭ টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক বিধায়ক তাপসী মণ্ডল।
  • ১৩ নম্বর বরোতে রয়েছে ৭ টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক করা হয়েছে বিধায়ক অশোক দিন্দাকে।
  • ১৪ নম্বর বরোতে ৭ টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়।
  • ১৫ নম্বর বরোতে ৯ টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক বিধায়ক অসীম বিশ্বাস।
  • ১৬ নম্বর বরোতে রয়েছে ৭ টি ওয়ার্ড, সেখানকার পর্যবেক্ষক করা হয়েছে বিধায়ক শান্তনু প্রামাণিককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+