ট্রেন-রেল লাইনে আর সেলফি নয়, নিষেধাজ্ঞা জারি করল রাজ্য ও রেল পুলিশ

দুর্ঘটনা এড়াতে এবার সেলফিতে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে রাজ্য সরকার। একই চিন্তা রেল পুলিশেরও। যত্রতত্র আর সেলফি তোলা যাবে না।

কলকাতা, ১৫ এপ্রিল : দুর্ঘটনা এড়াতে এবার সেলফিতে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে রাজ্য সরকার। একই চিন্তা রেল পুলিশেরও। যত্রতত্র আর সেলফি তোলা যাবে না। এমনই নির্দেশিকা আনার তোড়জোড় শুরু করেছে রাজ্য। গাড়ি চালানোর সময়, কিংবা রেল লাইনের সামনে কোনওভাবেই সেলফি তোলা যাবে না। ওইসব জায়গায় সেলফি তুললে জরিমানা তো হবেই, গ্রেফতারও করা হতে পারে।

পূর্ব রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এবার ট্রেনে সেলফি তুললে জরিমানা করা হবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নজরদারি। চলছে ধরপাকড়ও। রেলের পাশাপাশি সেলফির উপর নিষেধাজ্ঞায় আইন পর্যন্ত করতে চলেছে রাজ্য। আইন না মানলেই জরিমানা, গ্রেফতারিও। বার্তা এটাই যত্রতত্র সেলফির নেশা ত্যাগ করুন। অযথা জীবনের ঝুঁকি নয়।

ট্রেন-রেল লাইনে আর সেলফি নয়, নিষেধাজ্ঞা জারি করল রাজ্য ও রেল পুলিশ


বৃহস্পতিবার রাতে পূর্ব রেলের লিলুয়া ও বেলুড় স্টেশনের মাঝে চলন্ত ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয় তিন বন্ধুর। এক বন্ধুর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে। একইভাবে পূর্ব রেলও নিষেধাজ্ঞা জারি করতে উদ্যোগী। প্রশাসনের কথায়, লাগাতার প্রচার চালিয়েও কোনও লাভ হয়নি। তাই এবার কড়া আইনের আশ্রয় নিতে হবে তাদের।

উল্লেখ্য, কয়েক বছর আগে দুর্গাপুজোর মণ্ডপে সেলফি তোলা বন্ধ করেছিল পুলিশ। কেননা প্রতিমা দর্শনে গিয়ে সেলফির হিড়িকে সময়জ্ঞান হারিয়ে ফেলতেন দর্শনার্থীরা। তাই জারি করতে হয়েছিল নিষেধাজ্ঞা। এবার প্রাণ বাঁচাতে যত্রতত্র সেলফিতে নিষেধাজ্ঞা আনতে চলেছে রাজ্য প্রশাসন।

এদিকে হাওড়া রেল পুলিশ সুপার নিলাদ্রি চক্রবর্তী জানান, শুক্রবার রেল পুলিশ ও আরপিএফ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে ট্রেন ও রেল লাইনে আর সেলফি তুলতে দেওয়া হবে না। এ জন্য অ্যাড্রেস সিস্টেমে প্রচার চলবে। তা সত্ত্বেও এই 'রোগ' না সারলে জরিমানা ও শাস্তির বিধান জারি করতে হবে। এই বিষয়ে কী আইন রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+