Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৮০০ -র বেশি স্ট্যাম্প পেপার, ১০ কোটির ফিক্সড ডিপোজিটের নথি জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর থেকে উদ্ধার

অরণ্য ভবনে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। একের পর এক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে সেখান থেকে। আর তাতেই শুরু হয়ে গিয়েছে চাঞ্চল্য। বনমন্ত্রীর পদে এখনও রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে রেশন বন্টন দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি এখন জেলবন্দি।

বন দফতরের ক্ষেত্রেও কি তাহলে দুর্নীতির বাক্স খুলতে চলেছে? সেই বক্তব্য ক্রমশ নাড়া দিচ্ছে রাজ্য রাজনীতিতে। ৮০০ উপর স্ট্যাম্প পেপার পাওয়া গিয়েছে মন্ত্রীর ঘর থেকে। এত বিপুল সংখ্যক স্ট্যাম্প পেপার কী করে অরণ্য ভবনে রয়েছে? তাই নিয়ে সন্দেহ দানা বেধেছে।

Aranya Bhavan

শুধু তাই নয়, কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিটের কাগজপত্রের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। এই সব কিছুই কি দুর্নীতির টাকায়? আরও একবার সেই প্রশ্ন উঠল। মঙ্গলবার ইডির আধিকারিকরা অরণ্য ভবনে পৌঁছে গিয়েছিলেন। এখানেই বনমন্ত্রী তার কাজকর্ম সামলান। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বারে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা।

গভীর রাত পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলে। একাধিক কাগজপত্র নিয়ে আধিকারিকরা অরণ্য ভবন ছাড়েন। জানা গিয়েছে, ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের কাগজপত্র পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, এলআইসির বন্ডের কাগজপত্র মিলেছে। জ্যোতিপ্রিয় মল্লিক ও তার পরিবারের সদস্যদের নামে এইসব রয়েছে বলে খবর।

এছাড়াও আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। বনমন্ত্রীর চেম্বার থেকে আটশোর বেশি স্ট্যাম্প পেপার পাওয়া গিয়েছে। তার মধ্যে কিছু ফাঁকা কাগজ। আবার কিছু স্ট্যাম্প পেপার পুরানো তারিখ দিয়ে সই করানো। এত বিপুল পরিমাণে স্ট্যাম্প পেপার কী কারণে ওই ঘরে মজুত ছিল? তাই নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি সম্পত্তি ও অন্যান্য লেনদেনের জন্য এই স্ট্যাম্প পেপার রাখা হয়েছিল?

বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পর একাধিক তথ্য পাওয়া যায়। প্রচুর পরিমাণে সম্পত্তির হদিশ মিলেছিল। আরও অনেক সম্পত্তি রয়েছে। এমন দাবি করছিলেন তদন্তকারীরা। এবার কি সেই প্যান্ডোরার বাক্স খুলতে চলেছে? প্রশ্ন উঠেছে, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘর থেকে পাওয়া এইসব কাগজপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আধিকারিকদের মতে ১০০, ২০০ কোটি টাকার দুর্নীতি নয়। বাংলার রেশন বন্টন দুর্নীতি হাজার কোটি টাকার উপরে। কেবল বাকিবুর রহমান নয়, আরও অনেক নাম উঠে আসবে। একাধিক চালকল মালিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন অংশে।

বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে। তাকে আবারও জেরা করার প্রয়োজন হবে। এত বিপুল পরিমাণে স্টাম্প পেপার কি করে তার দফতরে জমা ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+