গরফা থানার পর এবার বিধাননগর পুলিশ ব্যারাক! কলকাতা পুলিশের বিক্ষোভ, ভাঙচুর
ফের বিক্ষোভ কলকাতা পুলিশের কর্মীদের একাংশের। শুক্রবার রাতে বিক্ষোভের সঙ্গে ভাঙচুর চলে বিধাননগরে কলকাতা পুলিশের চারনম্বর ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারের আবাসনে।
ফের বিক্ষোভ কলকাতা পুলিশের কর্মীদের একাংশের। শুক্রবার রাতে বিক্ষোভের সঙ্গে ভাঙচুর চলে বিধাননগরে কলকাতা পুলিশের চারনম্বর ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারের আবাসনে। পুলিশ কর্মীদের অভিযোগ, এই ব্যাটেলিয়নের কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। অভিযোগ তাঁদের সঙ্গীদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে না। এরই প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত পুলিশকর্মীদের করোনা আক্রান্ত হওয়াকে ঘিরে। অসমর্থিত সূত্রের খবর, এই ব্যাটেলিয়নের এক কর্মী করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তাঁর সহকর্মী কয়েকজনকে আবাসনে কোয়ারেন্টাইন করা হয়। এঁদের মধ্যে ফের একজন করোনা আক্রান্ত হলেও, কোয়ারেন্টাইনের স্থান বদল করা হয়নি বলে অভিযোগ।
কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাতেও কোনও সমাধান সূত্র না মেলায়, সন্ধের পর সেখানে ভাঙচুর চলে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে উত্তর বিধাননগর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তাঁদেরকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications