জয় শ্রীরাম স্লোগানের জের! বিশ্ববিদ্যালয়ের কর্মী বদলি কলকাতা থেকে জেলায়

আন্দোলনে জয় শ্রীরাম বলায় বদলি। চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর্মী প্রলয় দত্তের। উপাচার্যের দফতর থেকে তাঁকে হরিণঘাটায় বদলি করে দেওয়া হয়েছে।

আন্দোলনে জয় শ্রীরাম বলায় বদলি। চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর্মী প্রলয় দত্তের। উপাচার্যের দফতর থেকে তাঁকে হরিণঘাটায় বদলি করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মন্তব্যে নারাজ উপাচার্য সোনালি চক্রবর্তী ব্যানার্জি। বিষয়টি নিয়ে প্রতিহিংসা পরায়ণতার অভিযোগ করেছে বিজেপি প্রভাবিত কর্মী সংগঠন।

জয় শ্রীরাম স্লোগানের জের! বিশ্ববিদ্যালয়ের কর্মী বদলি কলকাতা থেকে জেলায়

সম্প্রতি বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে সামিল হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। কলেজ স্ট্রিট ক্যাম্পাস মুখরিত হয়েছিল জয় শ্রীরাম স্লোগানে। এরপরেই সাতজনকে বদলি করে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি প্রভাবিত কর্মী সংগঠনের তরফ থেকে এবিষয়ে উপাচার্যের দফতরে স্মারকলিপি দেওয়া হয়েছে। উপাচার্যকে বদলির সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেছে বিজেপি প্রভাবিত কর্মী সংগঠন।

বদলি হওয়া কর্মী প্রলয় দত্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত ছয় বছর ধরে তিনি উপাচার্যের দফতরে কাজ করছেন। তাঁকে বদলি করা হলে যেতে বাধ্য। তবে একেবারে কলকাতা থেকে তা হরিণঘাটায় হওয়ায় বাড়ি থেকে যেতে অসুবিধা হবে বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+