এসএসকে-এমএসকেদের নিয়ে 'ভিন্ন' অবস্থান শিক্ষামন্ত্রীর! রাতভর অনশন বিকাশভবন চত্বরে
এদিকে যখন চাকরির দাবিতে অনশনে বসেছেন এসএসসির চাকরি প্রার্থীরা, ঠিক সেই সময় মাইনে বাড়ানোর দাবিতে বিকাশভবনের কাছে অনশনে এসএসকে-এমএসকে শিক্ষকরা।
এদিকে যখন চাকরির দাবিতে অনশনে বসেছেন এসএসসির চাকরি প্রার্থীরা, ঠিক সেই সময় মাইনে বাড়ানোর দাবিতে বিকাশভবনের কাছে অনশনে এসএসকে-এমএসকে শিক্ষকরা। শনিবার শিক্ষামন্ত্রী অনশন মঞ্চে এসএসসির চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেও এসএসকে-এমএসকেদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন বলে অভিযোগ। তারপরই শুক্রবার থেকে শুরু হয়েছে অনশন।

দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর দাবিতে সরব এসএসকে-এমএসকে শিক্ষকরা এবং অ্যাকাডেমিক সুপার ভাইসররা। এই মুহুর্তে এসএসকেদের বেতন ৫৯১৪ টাকা, এমএসকেদের বেতন ৮৯৩০ টাকা এবং অ্যাকাডেমিক সুপার ভাইসরদের বেতন ৭৯৩০ টাকা। শুক্রবার করুণাময়ী থেকে বিকাশভবন অভিযান ছিল এসএসকে-এমএসকে এবং অ্যাকাডেমিক সুপার ভাইসরদের। নেতৃত্বে ছিল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। বেতন বাড়ানোর দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার শিক্ষামন্ত্রী এঁদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন বলে অভিযোগ। এরপরেই অনশনে বসে যান এসএসকে-এমএসকে শিক্ষকরা এবং অ্যাকাডেমিক সুপার ভাইসররা। পরে পুলিশ গিয়ে তাদের বিকাশ ভবনের ওয়াই চ্যানেলের দিকে ঠেলে দেয়। এরপর সেখানেই ত্রিপল খাটিয়ে অনশনে বসে যান ১২ হাজার অনশনকারী।

এর আগে পুজোর আগে সম্মানজনক ভাতার দাবিতে অনশনে আন্দোলন করেছিলেন এসএসকে-এমএসকে শিক্ষকরা এবং অ্যাকাডেমিক সুপার ভাইসররা। সূত্রের খবর, বিষয়টি নিয়ে ক্ষোভ রয়েছে শাসকদলের অন্দরে।












Click it and Unblock the Notifications