পঞ্চায়েত ভোট মিটলেই শূন্যপদে নিয়োগ রাজ্যে, সুখবরের জন্য অপেক্ষা স্রেফ ১৫ দিনের
পঞ্চায়েত ভোটের আগেই সুখবর মিলেছে রাজ্যবাসীর জন্য। রাজ্য সরকার এই নির্দেশের পরই সাফ জানিয়ে দিল পঞ্চায়েত ভোটের পরই রাজ্যে শিক্ষক নিয়োগ হবে।
পঞ্চায়েত ভোটের আগেই সুখবর মিলেছে রাজ্যবাসীর জন্য। রাজ্য সরকার এই নির্দেশের পরই সাফ জানিয়ে দিল পঞ্চায়েত ভোটের পরই রাজ্যে শিক্ষক নিয়োগ হবে। ভোট মিটলেই বিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণহীনরা সুযোগ পাবেন বলে জানিয়ে দিয়েছে রাজ্য।
৭০ দিন পর হাইকোর্টে স্বাভাবিক কাজকর্ম শুরু হয় সোমবার। সোমবার হাইকোর্টে শিক্ষক নিয়োগে বিশেষ ছাড় দিল রাজ্য সরকারকে। হাইকোর্ট জানায়, ১৪ হাজার শিক্ষকের প্যানেল থেকে ১২ হাজার ৬০০ শিক্ষক নিয়োগ করতে পারবে রাজ্য। এদিন হাইকোর্ট জানিয়ে দেয় মাত্র ১০ শতাংশ শিক্ষক নিয়োগ করতে পারবে না রাজ্য। মামলাকারীদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষিত রাখা হবে।

২০১৬ সালের মে মাস থেকে আইনি-জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সেই জট খুলে গেল। রাজ্য সরকারের কাছে ১২,৬০০ পদে নিয়োগের ব্যাপারে আর কোনও বাধা রইল না। রাজনৈতিক মহল মনে করছে, এই নির্দেশের ফলে পঞ্চায়েত ভোটের প্রচারেও বিশেষ সুবিধা পাবে শাসক তৃণমূল।
এদিন হাইকোর্ট নির্দেশ জারির পর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পঞ্চায়েত ভোট মিটলেই বিজ্ঞপ্তি জারি করা হবে। শুরু করা হবে ইন্টারভিউ। অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহেই চাকরিপ্রার্থীরা সুখবর পেয়ে যাবেন উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারে।












Click it and Unblock the Notifications