"কোন লজ্জায় খাবেন?" SSC ভবনের অর্ডার করা বিরিয়ানি-পনীরের প্যাকেট ফেলে বাইরে প্রতিবাদ চাকরিহারাদের

SSC Scam: দিনভর প্রতিবাদ আন্দোলন জারি চাকরিহারা শিক্ষকদের। সকালে ঠা ঠা রোদ পেরিয়ে বিকেল গড়িয়ে রাত। প্রতিশ্রুতি দিয়েও তালিকা দেয়নি এসএসসি। এমন অবস্থায় যখন বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা, তখন দফতরেএলাহি খাবার অর্ডার করলেন এসএসসি কর্তারা। ক্ষোভে ফেটে পড়ে এসএসসি ভবনে সেই খাবার ঢুকতেই দিলেন না বিক্ষোভরত শিক্ষকরা। আটকানো হয় ফুড ডেলিভারি কর্মীদেরও।

কাড়া হয়েছে মুখের ভাত। চাকরি হারিয়ে ঘেমে নেয়ে বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষকরা। শিক্ষকদের ঘেরাওয়ে ভবনের ভেতরে আটকে পড়েছেন এসএসসি চেয়ারম্যান সহ বাকি কর্তারা। সেসময়ই এসএসসি ভবনে অর্ডার করা হয়েছে এলাহি খাবার। বাইরে খাবারের প্যাকেট টেনে ছিঁড়ে ফেলে দিলেন শিক্ষকরা। তাতে দেখা গেল, অর্ডার করা খাবারে ছিল বিরিয়ানি, পনীরের তরকারি, ধোসা, মিষ্টি আরও কত কী।

ssc food

মিষ্টি অর্ডার করেছিলেন এসএসসির কর্তারা! পর্ষদের বিরুদ্ধে চূড়ান্ত অসংবেদনশীলতার অভিযোগ চাকরিহারাদের একাংশের। বিক্ষোভকারীদের দাবি, "সকাল থেকে মিছিল শেষে ধর্না করছি, আমাদের পেটে ভাতটুকুও পড়েনি। ব্যাগের কোনে যে জলের বোতল ছিল, সেটাও ফুরিয়ে গিয়েছে। এদিকে এসি ঘরে বসে ওনারা খাবেন কোন লজ্জায়? সারাদিন কোনও কাজই তো করেননি। না তালিকা দিয়েছেন। না সংবাদমাধ্যমের সামনে এসে কোনও বিবৃতি দিয়েছেন। আমাদের জন্যও নির্লজ্জ সরকার কোনও খাবারের বন্দোবস্ত, জলের ব্যবস্থাও করেনি। কোন মুখে ওনারা খাবার তুলে নেবেন?"

যোগ্যদের তালিকা দিতে পর্ষদ আরও ২-৩ দিন সময় চেয়েছে বলে দাবি চাকরিহারাদের। স্রেফ তাই নয়, তৃতীয় কাউন্সেলিংয়ের পর সবাইকে অযোগ্য বলেছে এসএসসি, এমনই দাবি চাকরিহারাদের। এমন অবস্থায় ভবন ঘেরাও করে চেয়ারম্যানকে আটকে রাতভর বাইরে বিক্ষোভের হুঁশিয়ারি শিক্ষকদের। এদিকে এসএসসি ভবনে যখন চাকরিহারা যোগ্য শিক্ষকদের ১৩ সদস্যের প্রতিনিধি বৈঠকে যান, তখন অশিক্ষক কর্মীরা গিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদে। সোমবার পথে নেমেছিলেন চাকরিহারা শিক্ষাকর্মীরাও। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাদের বৈঠক ছিল।

যদিও করুণাময়ীতে নিবেদিতা ভবনে বৈঠক শেষে হতাশ হয়েছেন শিক্ষাকর্মীরাও। গেটের বাইরে বসেই বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষাকর্মীরা। মধ্যশিক্ষা পর্ষদের ভিতরেও অবস্থান ৮ অশিক্ষক কর্মীর। যোগ্যদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের ভিতরে অনির্দিষ্টকালের জন্য অনশন অশিক্ষক কর্মীদের।

Take a Poll

এসএসসি ভবন ও মধ্যশিক্ষা পর্ষদের বাইরে উঠছে স্লোগানও। চোর স্লোগান তুলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিক্ষোভকারীদের একাংশের। রাতভর এভাবেই চলবে অবস্থান, জানাচ্ছেন তারা। আরজি কর আন্দোলনের পর ফের বিচারের দাবিতে রাত জাগছে কলকাতা। যদিও ১৫ অগাস্ট আরজি করের রাত দখলের মতো এই আন্দোলনকেও ভেস্তে দেওয়ার পরিকল্পনা করা হবে না তো? আশঙ্কা করছেন চাকরিহারারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+