অবশেষে জেলমুক্তি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের

অবশেষে কারামুক্তি হতে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ২০২২ সালের জুলাই মাস থেকে তিনি জেলে বন্দি। বিভিন্ন মামলায় জামিন পেলেও, একটি নির্দিষ্ট মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় তার মুক্তি আটকে ছিল। সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে সেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যার পরেই তাঁর মুক্তির পথ খুলে গিয়েছে।

এদিন সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর বিচারক প্রথমে পার্থর জামিন সংক্রান্ত পরবর্তী নির্দেশ স্থগিত রাখলেও, পরে তার রিলিজ অর্ডার দেন। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যেরও জেলমুক্তি হচ্ছে।

এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার করা হয়েছিল। ইডি এবং সিবিআইয়ের সব মামলায় পার্থ ইতিমধ্যে জামিন পেয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট থেকে নিয়োগ দুর্নীতির শেষ মামলাতেও জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট শর্তের কারণে এতদিন তিনি জেল থেকে বেরোতে পারেননি। গত ১৮ অগাস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, নিম্ন আদালতকে চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং তার ২ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিভুক্ত করতে হবে।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছিল, সাক্ষ্য গ্রহণ শেষ হলেই পার্থকে জেল থেকে ছাড়া হবে। গত শুক্রবার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অসম্পূর্ণ ছিল, যা এদিন ফের গ্রহণ করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জামিনে মুক্ত হওয়ার আগে যতটুকু সাক্ষ্য গ্রহণ প্রয়োজন ছিল, সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থতার কারণে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রেসিডেন্সি জেলে রিলিজ অর্ডার জমা পড়লেই তিনি ছাড়া পাবেন। সম্ভবত মঙ্গলবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+