Ssc Scam: ৬০৯ জনকে নিয়োগের ক্ষেত্রে ভুয়ো সুপারিশ! বিস্ফোরক রিপোর্ট অনুসন্ধান কমিটির

এসএসসিতে বড়সড় নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এসেছে! বেশ কিছু তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই। এবার দুর্নীতি নিয়ে আরও চাপ বাড়ল এসএসসিতে। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তৈরি অনুসন্ধান কমিটি সম্প্রতি কলকাতা হাইকোর্টে

এসএসসিতে বড়সড় নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এসেছে! বেশ কিছু তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই। এবার দুর্নীতি নিয়ে আরও চাপ বাড়ল এসএসসিতে। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তৈরি অনুসন্ধান কমিটি সম্প্রতি কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছেন।

বিস্ফোরক রিপোর্ট অনুসন্ধান কমিটির

আর সেই রিপোর্ট কার্যত বিস্ফোরক বলে দাবি করা হয়েছে। জানা যাচ্ছে, ওই রিপোর্ট বলছে গ্রুপ ডি'তে প্রায় ৬০৯ জনকে নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করা হয়েছিল। আর তা ছিল সম্পূর্ণ ভুয়ো।

শুধু তাই নয়, এই নিয়োগ করা হয় কমিটির প্রাক্তন উপদেষ্টা সহ একাধিক আধিকারিকের নির্দেশে। শুধু তাই নয়, ওই রিপোর্টে আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য রয়েছে বলেও জানা যাচ্ছে। এমনকি বেশ কয়েকজন প্রভাবশালীর নামও রয়েছে বলে জানা যাচ্ছে। তবে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি তৈরি হলেও এই কমিটি থেকে সরে দাঁড়াতে চান অবসরপ্রাপ্ত বিচারপতি।

ইতিমধ্যে এসসিসি মামলা থেকে একাধিক বেঞ্চ সরে দাঁড়িয়েছে। তবে অসুস্থতার কারনের জন্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ এই কমিটি থেকে সরে দাঁড়াতে চান বলে জানা যাচ্ছে।

আজ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই এই অনুসন্ধান কমিটি রিপোর্ট জমা দেয়। এই অনুসন্ধান কমিটিতে শিক্ষামন্ত্রী পার্থ চটয়পাধায়ের নামও সামনে এসেছে। জানা যাচ্ছে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অনুমতিতে যুগ্ম সচিব ৫ সদস্যের কমিটি গঠন করেছিল।

তবে এই অনুসন্ধান কমিটি সেটিকে রিপোর্টে বেআইনি বলে ব্যাখ্যা করেছে। এমনকি চেয়ারম্যানকে না জানিয়েও বেশির ভাগ ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি আলাদা রেজিস্ট্রারে পুরো বিষয়টি হিসেব রাখা হতো বলেও জানানো হয়েছে।

তবে এই ভুয়ো সুপারিশ পত্র তৈরিতে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং সমরজিৎ আচার্যে যোগসাজসের কথা বলছে এই কমিটি। এক্ষেত্রে এদের বিরুদ্ধে কড়া শাস্তির সুপারিশ করা হয়েছে অনুসন্ধান কমিটির তরফে। এমনকি সুবীরেশ ভট্টাচার্য, শর্মিলা মিত্র, মহুয়া বিশ্বাস, শুভজিৎ চট্টোপাধ্যায়, শেখ সিরাজউদ্দিন বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার কথাও বলা হয়েছে প্রাক্তন বিচারপতির তৈরি এহেন অনুসন্ধান কমিটর রিপোর্টে।

এমনকি এদের বিরুদ্ধে এফআইআর করা উচিৎ বলেও সুপারিশ করা হয়েছে রিপোর্টে। এরা সবাই এসএসসির কর্মী-আধিকারিক বলে জানা গিয়েছে।

এছাড়াও এই অনুসন্ধান কমিটির রিপোর্টে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যা নিঃসন্দেহে এসএসসি কর্তাদের উপর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য গত কয়েকদিন আগেই শান্তিপ্রসাদ সহ একাধিক কর্তাদের জেরা করেছে সিবিআই। সেই সংক্রান্ত প্রাথমিক রিপোর্টও ইতিমধ্যে জমা পড়েছে কলকাতা হাইকোর্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+