প্রায় ১ কোটি টাকা মেটালেন বনি-সোমা! কুন্তলের ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

টাকা ফেরত দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত! একই সঙ্গে টাকা ফেরত দিলেন ব্যবসায়ী সোমা চক্রবর্তীও। যিনি কিনা নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। গত কয়েক দফায় একাধিকবার বনি এবং সোমাকে জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আর এরপরেই দুজনকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশ মেনেই টাকা ফেরত বলে জানা গিয়েছে। অন্যদিকে কুন্তলের একটি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলেও খবর।

টাকা ফেরালেন বনি-সোমা

টাকা ফেরালেন বনি-সোমা

ইডি সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বনি সেনগুপ্ত ৪৪ লাখ টাকার একটি চেক দিয়েছে ইডিকে। একই সঙ্গে কুন্তল ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীও ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা তদন্তকারী সংস্থাকে ফেরত দিয়েছে। আর এরপরেই অ্যাকাউন্ট দুটি ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে একাধিক টাকা নানা জায়গাতে গিয়েছে। যার মধ্যে ১ কোটি টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা কোথায়? আরও নাম কি তাহলে সামনে আসতে চলেছে? উঠছে প্রশ্ন।

১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ

১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ

অন্যদিকে কুন্তলের ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। যেখানে কোটি কোটি টাকার লেনদেন রয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, অভিনেতা বনির বিলাসবহুল একটি গাড়ির দাম মিটিয়েছিলেন কুন্তল। একাধিক সিনেমার জন্যে বনিকে অফার দেয় কুন্তল। সেজন্যেই নাকি সেই টাকা বলে দাবি অভিনেতার। অন্যদিকে সোমাকে ব্যবসার জন্যে কুন্তল ওই টাকা ধার দিয়েছিল বলেও দাবি। যা নিয়ে অবশ্য কম বিতর্ক হয়নি। আর এই বিতর্কের মধ্যেই দুজনেই টাকা মেটালেন ইডিকে

পুরোটাই ভিত্তিহীন

পুরোটাই ভিত্তিহীন

অন্যদিকে আজ শুক্রবার ফের একবার আদালতে তোলা হল কুন্তলকে। যদিও আজ বিশেষ কোনও মন্তব্য করতে রাজি ছিলেন না বহিষ্কৃত এই তৃণমূল নেতা। এমনকি শান্তুনু তাঁকে যে দুর্নীতির কিংপিন বলেছে সেই বিষয়েও বিশেষ কোনও মন্তব্য করতে চাননি কুন্তল। তাঁর কথায়, পুরোটাই ভিত্তিহীন। অন্যদিকে বহিষ্কারের বিষয়ে তাঁর দাবি, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক। এবং ভেবে চিনতে নিয়েছে বলেও মন্তব্য করেছেন।

জামিন আটকাবে ইডি

জামিন আটকাবে ইডি

জানা যাচ্ছে, কুন্তলের তরফে আজ জামিনের আবেদন জানানো হবে আদালতের কাছে। যদিও এর তীব্র বিরোধীতা করা হবে ইডির তরফে। জামিন ঠেকাতে একাধিক বিষয় তদন্তকারী সংস্থা তুলে ধরতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+