বুকে ব্যাথা-প্রবল শ্বাসকষ্ট, SSKM-র ICCU-তে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে
বুকে ব্যাথা-প্রবল শ্বাসকষ্ট, SSKM-র ICCU-তে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে
এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালের আইসিসিইউতে ভর্তি করা হয়েছে। রাতভর প্রচণ্ড বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট অনুভূত হয়েছে তাঁর। সেকারণে তাঁকে হাসপাতালের আইসিসিইউতে ভর্তি করা হয়। যদিও ইডি অফিসাররা প্রাক্তন মন্ত্রীর অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে আজই অর্পিতা মুখোপাধ্যায়কে কোর্টে পেশ করা হবে

বুকে ব্যাথা -শ্বাসকষ্ট
এসএসসি দুর্নীতি কাণ্ডে গতকালই গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু বাড়িতে গ্রেফতারির সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁতে িনয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে সাময়িক চিকিৎসার পর তাঁকে আদালতে পেশ করা হয়। সেখানে তাঁকে ইডি হেফাজতের িনর্দেশ দিলেও এসএসকেএম হাসপাতালে চিকিৎসরা অনুমতি দেয় আদালত। তারপর থেকে হাসপাতালেই রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। রাতে বুকে ব্যাথা এবং প্রবল শ্বাসকষ্ট অনুভূত হওয়ায় তাঁকে আইসিসিইউকে স্থানান্তরিত করা গয়েছে।

অসুস্থতায় অজুহাত দেখছে ইডি
এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যােয়র অসুস্থা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ইডির অফিসাররা। তাঁরা এতে অজুহাত দেখছেন। রাতেই সেকারণে ইডির আধিকারীকরা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় িনর্দেশ দেন যে পার্থ চট্টোপাধ্যায় কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না। গতকাল জেরার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। মন্ত্রীর অসুস্থতা িনয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইডির আধিকারীকরা।

২১ কোটি উদ্ধার
গত শুক্রবার এসএসসি দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় সিবিআই। রাত পর্যন্ত জেরার পর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার করে ইডি অফিসাররা। একে একে প্রকাশ্যে আসতে শুরু করে দুর্নীতির তথ্য। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে কীভাবে এই বিপুল পরিমান টাকা এলো তা িনয়ে তদন্ত শুরু করেছে ইডি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অর্পিতাকে। আজ তাঁকে আদালতে পেশ করা হবে।

জড়িত একাধিক
এসএসসি দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে আরও এক ব্যক্তির। তিিনও শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ। মোনালিসা নামে এক অধ্যাপিকার নাম জড়িয়েছে। তাঁকে জেরা করছে ইডি অফিসাররা। যদিও মোনালিসার দাবি তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের তেমন কোনও ঘনিষ্ঠতা নেই। তিিন অধ্যাপনার সুবাদে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে পরিচয় রয়েছে মাত্র। এর বাইরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তেমন কোনও সম্পর্ক তাঁর নেই।












Click it and Unblock the Notifications