SSC Protest: শৌচাগারের ব্যবস্থাও নেই, আমরণ অনশনের হুঁশিয়ারি ধর্নারত চাকরিপ্রার্থীদের
আমরণ অনশনের পথে যাবেন। এমনই সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। ৭২ ঘণ্টা তারা ধর্না কর্মসূচিতে রয়েছেন। সল্টলেকে বিকাশ ভবনের সামনে এই কর্মসূচি চলছে। একদিন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। আরও বড় আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছেন আগামীর শিক্ষকরা।
দীর্ঘ সময়ের বঞ্চনা। প্রাপ্য চাকরিপ্রার্থীদের চাকরি বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ। আদালতে একের পর এক শুনানি চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতির। কিন্তু কবে এই প্রতিকূল সময়ের অবসান হবে? কোনওপক্ষই এই বিষয়ে কিছু বলতে পারছে না।

ধর্নার প্রথম রাত বিনিদ্র কেটেছে ইন্টারভিউ বঞ্চিত এই চাকরি প্রার্থীদের। পরিস্থিতি ক্রমেই আরও জটিল হতে চলেছে। এমন আভাস পাচ্ছে ওয়াকিবহাল মহল। উৎসব শেষ হয়েছে রাজ্যে। ভোট রাজনীতিও এবার উত্তপ্ত হতে শুরু করেছে। তার মধ্যেই আবার প্রাসঙ্গিক হয়ে উঠল আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের এই আন্দোলন।
৭২ ঘণ্টা তারা অবস্থান করতে চান বিকাশ ভবনের অদূরে। এই বক্তব্যকে মান্যতা দিয়েছে আদালত। সল্টলেকে নির্দিষ্ট জায়গায় আন্দোলন চলছে। কিন্তু পরিস্থিতি তাদের জন্য আরও প্রতিকূল হতে শুরু করেছে। রাজ্য সরকার তাদের বঞ্চিত করে চলেছে। এই বঞ্চনার অবসান হোক। এই দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা।
বিকাশ ভবনের কাছেই সৌরভ একাডেমির সামনে এই কর্মসূচি চলছে। বুধবার থেকে এই কর্মসূচি চলছে। ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে অবস্থান চলছে। সেই অবস্থানও ৫২৭ দিনে পড়ল। সল্টলেকে খোলা আকাশের নীচেই রাত কাটিয়েছেন আন্দোলনকারীরা।
রাতে প্রবলভাবে মশার কামড়। এছাড়া আরও পোকার আক্রমণ লেগেছিল। আরও বড় সমস্যা শৌচাগারের। ৫০০ জনের মতো চাকরিপ্রার্থী এই অবস্থানে আছেন।।তাদের মধ্যে ১৫০ জনের বেশি মহিলা আছেন বলে সমস্যা। শৌচাগার না থাকায় প্রবল সমস্যায় পড়তে হয়েছে। রাত ১১ টা থেকে ভোর চারটে পর্যন্ত পাবলিক টয়লেটও বন্ধ থাকে। ফলে মহিলা চাকরিপ্রার্থীরা সমস্যায় পড়েছেন।
শুক্রবার তাদের মঞ্চে এসেছেন অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরন। পদ্মশ্রী প্রাপক কাজি মাসুম আক্তার ও আইনজীবী কৌস্তুভ বাগচি। চাকরিপ্রার্থীদের যেখানে বসতে দেওয়া হয়েছে, সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ করেছিলেন চাকরিপ্রার্থীরা।
আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তুভ বাগভইত পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় জড়িয়ে পড়েন।চাকরিপ্রার্থীদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা করতে হবে। কার্যত তিনি পুলিশকে স্পষ্ট নির্দেশ দেন। তিনি হুঁশিয়ারি দে, পুলিশ ১০ মিনিটের মধ্যে বায়ো টয়লেটের ব্যবস্থা না করলে তিনি ধরনায় বসবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications