SSC Scam: লাঠিচার্জের তদন্ত করবেন লাথি মারা পুলিশ! বৃষ্টি মাথায় রাতভর অনশন শিক্ষকদের, সকালে পুলিশকে গোলাপ
SSC Scam: বুধবার কসবায় ডিআই অফিস অভিযানের ঘটনায় চাকরিহারাদের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের। মোট ৮টি ধারায় দায়ের করা হয় অভিযোগ। সূত্রের খবর, ৮টির মধ্যে ৩টি ধারায় জামিন অযোগ্য। স্রেফ তাই নয়, চাকরিহারাদের বিরুদ্ধে তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে কসবা থানার সাব ইনস্পেক্টর রিটন দাসকে। ওই পুলিশ আধিকারিককেই চাকরিহারাদের উপর লাথি মারতে দেখা গিয়েছিল।
বুধবার কসবায় ডিআই অভিযানে চাকরিহারাদের উপর লাঠিচার্জও করা হয়। এরপরই প্রতিবাদে চাকরি ফেরাতে ঝড় জল বৃষ্টি সয়ে রাতভর রাস্তায় ধরনা শুরু করেন শিক্ষকরা। বৃহস্পতিবার থেকেই এসএসসি ভবনের সামনে রিলে অনশন শুরু করেছেন চাকরিহারা শিক্ষকরা। বুধবারের পর বৃহস্পতিবারের রাতেও বৃষ্টি মাথায় নিয়েই বিনিদ্র রাত অবস্থানে রইলেন তারা। যোগ্য ও অযোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করার দাবি তুলেছেন তারা।

বৃহস্পতিবার রাতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হয়েছে। এদিকে খোলা আকাশের নিচেই বসে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। একে একে রিলে অনশনে সামিল হন শিক্ষকরা। ওএমআর শিটের মিরর ইমেজ সরকার প্রকাশ না করা পর্যন্ত অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। যে কোনও রাজনৈতিক দলকে এই আন্দোলন থেকে দূরে রাখতে, অবস্থানস্থলে পোস্টারও লাগিয়ে ফেলেছেন তাঁরা। এদিকে সকালের পর রাতেও চাকরিহারাদের পাশে গেলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।
জোটবদ্ধ থাকতে ও প্ররোচনায় পা না দিতে শুক্রবার সকালে মাইকিং-ও করতে দেখা গেল চাকরিহারা শিক্ষকদের। এদিন সকালে পুলিশকে গোলাপও বিলি করার উদ্যোগ নেন চাকরিহারা শিক্ষকরা। কসবায় লাঠিচার্জের পাল্টা প্রতিবাদে সৌজন্য দেখিয়ে পুলিশকে গোলাপ দিতে যান চাকরিহারা শিক্ষকরা। যদিও গোলাপ নিতে অস্বীকার করেন উর্দিধারীরা।
এদিকে, শুক্রবার দুপুর ১২টায় এসএসসি দফতরে অভিযানের ডাক দেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সল্টলেক করুণাময়ী চত্বরে জমায়েত শুরু হয়ে এগোবে মিছিল। এসএসসি দফতর অভিযানের পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে চাকরিহারাদের। দুপুর ২টো নাগাদ বিকাশ ভবনে ওই বৈঠক হওয়ার কথা। বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও অন্য প্রশাসনিক আধিকারিকেরাও থাকতে পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications