বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে আর নয় এসএসসি মামলা! কিন্তু কেন?
উচ্চ প্রাথমিকের যাবতীয় মামলা সরছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। শিক্ষায় একের পর এক দুর্নীতি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। শিক্ষক নিয়োগের দুর্নীতি খুঁজতে ইতিমধ্যে একাধিক মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচ
উচ্চ প্রাথমিকের যাবতীয় মামলা সরছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। শিক্ষায় একের পর এক দুর্নীতি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। শিক্ষক নিয়োগের দুর্নীতি খুঁজতে ইতিমধ্যে একাধিক মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এমনকি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন।

এমনকি রাজ্যের আরও একমন্ত্রীকে সিবিআইকে দফতর পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই। যা নিয়ে চরম অস্বস্তিতে শাসকদল। এই অবস্থায় বারবার বিচারপতির এজলাস বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন শাসক ঘনিষ্ঠ আইনজীবীরা। এমনকি শাসকদলের তোপের মুখে পড়তে হয়েছে বিচার ব্যবস্থাকেও।
আর এই বিতর্কের মধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হল এসএসসি মামলা। এবার থেকে বিচারপতি রাজাশেখর মান্থা এই সংক্রান্ত মামলা শুনবেন বলে জানানো হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলাগুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই শোনা হবে বলে জানা যাচ্ছে।
তবে যে মামলাগুলি এই মুহূর্তে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রয়েছে সেগুলি তিনিই শুনবেন বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যে একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীদের আপত্তি না থাকলে সেগুলি অবশ্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ই শুনবেন বলে হাইকোর্ট সুত্রে জানা যাচ্ছে।
তবে নতুন কোনও মামলা তিনি নিতে পারবেন না বলেই খবর। কিন্তু কেন উচ্চ প্রাথমিকের যাবতীয় মামলা বিচারপতির এজলাস থেকে সরানো হল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবে 'মাস্টার অব রোস্টার' হিসাবে প্রধান বিচারপতিই নির্ধারিত করে দেন কোন মামলা কোন বিচারপতির এজলাসে যাবে।
সেই মতো দীর্ঘদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে এসএসসি সংক্রান্ত মামলার শুনানি হয়। নতুন রোস্টার অনুযায়ী, তাঁকে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার ভার দেওয়া হয়েছে। কিন্তু অন্য মামলাগুলি সরিয়ে নেওয়া হয়েছে। আর নয়া এই সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি সংক্রান্ত মামলাগুলি এবার শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা।
প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলা এবার থেকে শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলেজ, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলাগুলির দায়িত্ব বিচারপতি কৌশিক চন্দের এজলাস শুনবে বলে ঠিক করে দেওয়া হয়েছে বলে হাইকোর্ট সূত্রে খবর।
পাশাপাশি বলে রাখা প্রয়োজন, তপন কান্দু খুন, শুভেন্দুর নিরাপত্তা সংক্রান্ত মামলা সহ বেশ কয়েকটি মামলায় রাজ্যের বিরুদ্ধে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
নতুন রোস্টারে এই মামলাগুলি ওই বেঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার থেকে এই সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি শম্পা সরকার। বলে রাখা প্রয়োজন, পুলিশি নিষ্ক্রিয়তা সহ এই সংক্রান্ত যাবতীয় মামলা শুনবেন বিচারপতি শম্পা সরকারই।












Click it and Unblock the Notifications