কেউ কাঁসর-ঘন্টা হাতে তো আবার কেউ তপ্ত গরমে কাটছেন দণ্ডী! মহিলা দিবসের দুপুরে উত্তাল কলকাতা
একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি অন্যদিকে চাকরি প্রার্থীদের লাগাতার আন্দোলন। যদিও দুটি ক্ষেত্রেই সরকার উদাসীন বলে দাবি করা হয়েছে। এই অবস্থায় আজ ফের চাকরি প্রার্থীদের মিছিল
SSC Scam: West Bengal Education Scam: চাকরির দাবিতে ফের একবার পথে নামলেন যোগ্য প্রার্থীরা। প্রায় ৭২৫ দিন হয়ে গিয়েছে। চাকরি দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু ন্যায্য চাকরি দেওয়ার ক্ষেত্রে সরকার সম্পূর্ণ উদাসীন। অভিযোগ প্রার্থীদের।
আর তাই চাকরির দাবিতে আজ বুধবার ফের একবার শহরের পথে কয়েক হাজার চাকরি প্রার্থী। একেবারে অভিনব ভাবে প্রতিবাদ দেখালেন চাকরি প্রার্থীরা। শুধু তাই নয়, একেবারে তপ্ত রাস্তায় দন্ডি পর্যন্ত কাটলেন চাকরি প্রার্থীরা।

কাঁসর-ঘন্টা নিয়ে রাজপথে চাকরি প্রার্থীরা
অন্যদিকে আজ বুধবার আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিনটিকেই বেছে নিলেন আন্দোলনের জন্যে। পথে নামলেন ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। একেবারে কালো পোশাকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে দেখা যায় চাকরি প্রার্থীদের। কারোর হাতে ছিল কাঁসর তো আবার কারোর হাতে ঘন্টা। আর তা বাজিয়েই শিয়ালদা থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করেন চাকরি প্রার্থীদের।

'কুম্ভকর্ন সরকার'
মিছিলে বর্তমান সরকারকে 'কুম্ভকর্ন সরকার' হিসাবেও দেখানো হয়েছে। আর সেই মতো একজনকে সাজানোও হয়। চাকরি প্রার্থীদের দাবি, এই সরকার কুম্ভকর্নের মতো! কিছুতেই তাঁর ঘুম ভাঙছে না। শুধু তাই নয়, একটা সভ্য রাজ্যে যোগ্য শিক্ষকরা দিনের পর দিন রাস্তায় বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। তাতে সরকারের কিছু যায় আসছে না। তবে আমরাও ন্যায্য চাকরি দাবিতে লড়াই চালিয়ে যাব বলে দাবি আন্দোলনকারীদের।

রাস্তায় দন্ডি কাটলেন মহিলারা
অন্যদিকে এদিন এই মিছিলে অংশ নেন এসএসসি চাকরি প্রার্থীরাও। তাঁদের মধ্যে কাউকে একেবারে রাস্তায় দন্ডি কাটতে দেখা যায়। প্রচন্ড গরমে তপ্ত রাস্তার কালো পিচ। সেখানেই চাকরি প্রার্থীদের দন্ডি কাটতে দেখা যায়। একাধিক মহিলা এভাবে দন্ডি দন্ডি কাটতে কাটতেই এগোতে থাকেন। অন্যদিকে পুরুষেরাদের রাস্তায় হামাগুড়ি দিতে দেখা যায়। তাঁদের দাবি, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আর কতদিন এভাবে চলবে।

আন্দোলনে তেজ বাড়বে
বলে রাখা প্রয়োজন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কীভাবে মোটা টাকার বিনিময়ে চাকরি হয়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক ব্যক্তির। এই অবস্থায় আন্দোলনের বেগ আরও বাড়ানোর হুঁশিয়ারি আন্দোলনকারীদের। শুধু তাই নয়, সরকারের হুঁশ তাও না ফিরলে এবার আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications