গ্রেফতার কমলেশ্বর মুখোপাধ্যায়, বইকে এত ভয়? গর্জে উঠলেন সৃজিত-কৌশিক
গ্রেফতার চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একই সঙ্গে সিপিআইএম-এর কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার-সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই খবর সামনে আসতেই রাজ্য জুড়ে সমা
গ্রেফতার চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একই সঙ্গে সিপিআইএম-এর কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার-সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই খবর সামনে আসতেই রাজ্য জুড়ে সমালোচনার ঝড়।
কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির তীব্র প্রতিবাদ করেছেন অপর চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। একই সঙ্গে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
Afraid of books???? Books??? Don't have enough words of condemnation for the arrest of Dr Kamaleswar Mukherjee. With you, Kamalda, for whatever it is worth.
— Srijit Mukherji (@srijitspeaketh) October 3, 2022

কি লিখছেন সৃজিত?
কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারের পরেই সোশ্যাল মিডিয়াতে গর্জে উঠেছেন সৃজিত। তিনি লিখেছেন, বইকে ভয়। এমনকি এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্যে ভাষা নেই বলেও উল্লেখ করেছেন বাংলার অন্যতম এই চিত্র পরিচালক। এমনকি এই অবস্থায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের পাশে রয়েছেন বলেও দাবি তাঁর। একই সঙ্গে ঘটনা ধিক্কারজনক বলেও সোশ্যাল মিডিয়াতে একের পর এক টুইট সৃজিত মুখোপাধ্যায়ের।

তীব্র নিন্দা জানিয়েছেন।
শুধু সৃজিতই নয়, গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই একের পর এক অভিনেতা-অভিনেত্রী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় তাঁর ফেসবুকে এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ছেন। তিনি লিখছেন, '' কমলেশ্বর মুখোপাধ্যায় গ্রেফতার। এক কথায় অপ্রীতিকর। একরাশ ধিক্কার''। অন্যদিকে অভিনেত্রী মৌমিতা পন্ডিত তাঁর সোশ্যাল মিডিয়াতে লিখছেন, ''Kamaleswar Mukherjee কমল দার কিন্তু শরীর ভালো নেই, যত তাড়াতড়ি সম্ভব এই নোংরামো টা বন্ধ হোক''। তীব্র নিন্দা জানিয়েছেন অভিনেতা কৌশিক সেন।

রাজ্য জুড়ে সমালোচনার ঝড়
অন্যদিকে এই খবর সামনে আসার পরেই রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। জানা যাচ্ছে, রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে সিপিএমের স্টলে হামলার ঘটনা ঘটে। ওই বইয়ের স্টলে বেশ কয়েকটি 'চোর ধরো, জেল ভরো'র পোস্টার লাগানো ছিল। আর তা দেখেই হামলা হয় বলে অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। আর এই ঘটনার প্রতিবাদে সোমবার রাসবিহারী অ্যাভিনিউ ও প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে জমায়েত করে ফের বই বিপণি চালু করার ডাক দিয়েছিল সিপিএম। আর সেখানেই কমলেশ্বর, আইনজীবী তথা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, রবীন দেব, সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার সহ একাধিক বাম নেতাকে গ্রেফতার করে পুলিশ।

কমলেশ্বর বলেন.....
আর এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের দাবি, অশান্তি এড়াতেই আটক করা হয় নাম নেতাদের। যদিও পরে লালবাজার থেকে ছাড়া পাওয়ার পর কমলেশ্বর বলেন, আমাদের স্টল ভাঙা হয়েছিল। কমরেডদের মারধর করা হয়। ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছিল। কিন্তু বিকাশবাবুর উপর হামলার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ চিত্র পরিচালকের। আর তা ঠেকাতে গিয়েও পুলিশ সবাইকে গ্রেফতার করা হয় বলে দাবি তাঁর। কণ্ঠরোধ করার চেষ্টা বলে দাবি কমলেশ্বর মুখোপাধ্যায়ের।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications