" সিপিএমের প্রার্থী সৃজন, আপনাদের পাশে চাই " লোকাল ট্রেনে উঠে প্রচার যাদবপুরের বাম প্রার্থীর

"সিপিএমের প্রার্থী সৃজন, আপনাদের পাশে চাই।" লোকাল ট্রেনে এই বক্তব্য শুনে হতচকিত হয়ে উঠেছিলেন যাত্রীরা। মুখ উঁচিয়ে দেখলেন প্রার্থী নিজেই ট্রেনের কামরায়। লাল পাঞ্জাবিতে কার্যত ঘেমে নেয়ে হাজির যাদবপুরের সিপিএম প্রার্থী।

যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলেছেন সৃজন ভট্টাচার্য। মানুষ সিপিএমের প্রচারে এবার সাড়া দিয়েছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রে বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের কাছ থেকে তিনি যথেষ্ট সাড়া পাচ্ছেন। এই দাবি করলেন সৃজন ভট্টাচার্য।

আজ শুক্রবার সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে লোকাল ট্রেনে প্রচার করতে দেখা যায়। শিয়ালদহ দক্ষিণ শাখার গড়িয়া স্টেশনে তিনি এদিন চলে যান। প্ল্যাটফর্মের সাধারণ মানুষ, বিক্রেতাদের সঙ্গে কথাবার্তা তো রয়েছেই। ট্রেন এলে কামরাতেও উঠে পড়েন সৃজন। সাধারণ মানুষ, নিত্যযাত্রীদের সঙ্গে সেখানেও তিনি আলাপচারিতা, জনসংযোগ করেন।

ভোটের প্রচার এখন শেষের দিকে চলে এসেছে। যত বেশি মানুষের সঙ্গে দেখা করা যায়। সেই লক্ষ্য নিয়েই প্রতিদিন বেরোচ্ছেন সৃজন ভট্টাচার্য। আজ শুক্রবার সকালের দিকটায় কিছুটা ফাঁকা ছিলেন তিনি। তাই লোকাল ট্রেনে প্রচারের সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়েন। সকালে থেকেই ভ্যাপসা গরম দেখা গিয়েছে। ঘাম ঝরছে শরীর দিয়ে। কিন্তু পিছিয়ে থাকতে তিনি রাজি নন।

লোকাল ট্রেনে উঠে সৃজন এদিন প্রচার করেন। তিনি বলেন, "জিনিসের দাম কমাতে নেমেছি। চাকরির জন্য নেমেছি। ১০০ দিনের কাজ ফেরাতে নেমেছি। স্কুল, কলেজ, হাসপাতাল ভালো করতে নেমেছি। আপনাদের পাশে চাই। যা চুরি ডাকাতি চলছে, সব কিছুই জানেন সবাই। "

ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, নামখানা রুটে লোকাল ট্রেন বাড়ানো দাবি তিনি ফের জানালেন। সোনারপুর রেল স্টেশনের আন্ডার পাস , গড়িয়া থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের দাবিও সিপিএম তাদের নির্বাচনী ইস্তাহারে রেখেছে। সৃজন ভট্টাচার্য ভোটে জিতে সাংসদ হলে লোকসভায় এই দাবি তুলবেন। এদিন জানালেন তরুণ প্রার্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+