Durga Puja 2024: দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু, এবার কলকাতায় মিলবে তিরুপতির দর্শন
পুজোর বাকি আর দুই মাস। তারপরেই বাঙালির সেরা উৎসব শুরু হয়ে যাবে। ঘরে ঘরে উৎসবের আমেজ। রথ টানলেই দুর্গা আসে কথাটা যে কতটা সত্যি সেটা গতকালই শহরের একাধিক বড় ক্লাবের খুঁটি পুজো প্রমাণ করে দিয়েছে।
গতকাল কলকাতা শহরের একাধিক বড় ক্লাবে হয়েছে খুঁটি পুজো। তারকা সমাবেশে সেই সব ক্লাবের খুঁটি পুজো হয়েছে। সাধারণত রথযাত্রার দিনে বনেদিবাড়ির পুজো গুলিকে কাঠামো পুজো হয়। সেদিন কাঠামো পুজো করে দুর্গা প্রতিমা তৈরি শুরু হয়। কিন্তু সেসব দিন এখন চলে গিয়েছে।

এখন এক বছর আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। বড় একটা শিল্পে পরিণত হয়েছে দুর্গাপুজো। মহালয়ার দিন থেকেই খুলে দেওয়া হয় শহরের বড় পুজো গুলির মণ্ডপ। মহালয়ার দিন থেকেই এক কথায় শহরে শুরু হয়ে যায় দুর্গাপুজো।
সেদিক থেকে দেখতে গেলে হাতে আর বেশি সময় নেই। রথের দিন থেকে হিসেব করলে ৯০ দিন বাকি আর। প্রতিদিন একটু একটু করে সময় কমতে শুরু করবে। ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে শহরের বেশ কয়েকটি বড় পুজোর থিম। এবার শহরের বড় আকর্ষণ হতে চলেছে দুটি মন্দির। একটি সেজে উঠছে উত্তর কলকাতায় আর একটি সেজে উঠছে দক্ষিণ কলকাতায়।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবার পুজোর থিম দক্ষিণ ভারতের প্রসিদ্ধ তিরুপতির মন্দির। ইতিমধ্যেই তার কাজ চলছে। প্রতিমা তৈরির কাজও প্রায় শেষের পথে। অন্যদিকে দক্ষিণকলকাতায় একডালিয়া এভার গ্রিনে এবার দেখা মিলবে জগন্নাথ মন্দিরের। একডালিয়া এভারগ্রিনের পুজোর সবসময় মূল আকর্ষণ থাকে ঝাড়বাতি। এবার প্যান্জেলেও থাকবে চমক।
অন্যদিকে আবার দক্ষিণ কলকাতার আরেকটি বড় পুজো হল দেশপ্রিয় পার্কের পুজো। সেখানেতো মণ্ডপে চলে এসেছে প্রতিমা। সেখানেই তৈরি হচ্ছে। গড়িয়াহাটে পুজোর বাজার করতে আসা অনেকেই শুরু করে দিয়েছেন উঁকিঝুঁকি। কিন্তু যতক্ষণ না উদ্বোধন হচ্ছে ততক্ষণ দেবীর দর্শন নিষেধ। কাজেই অপেক্ষা করতে হবে সেই পুজোর দিনগুলির জন্য।












Click it and Unblock the Notifications