Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar Hospital Doctor Death: উৎসবের মুখে ভেঙে পড়তে পারে স্বাস্থ্য পরিষেবা! আরজি করে গণ ইস্তফা চিকিৎসকদের

RG Kar Hospital Doctor Death: উৎসবের মুখে তীব্র হচ্ছে আন্দোলন! এবার গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের। অভয়ার বিচার সহ ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলায় অনশন করছেন ৭ জন চিকিৎসকও। এর মধ্যেই এবার আরজি কর হাসপাতালে গণ ইস্তফা সিনিয়রদের। আজ মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের মধ্যেই দীর্ঘ বৈঠক করেন।

এরপরেই গণ ইস্তফার সিদ্ধান্ত। ইতিমধ্যে সেই প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছ। যা খবর, অন্তত ৫০ জন সিনিয়র চিকিৎসক আজ পদত্যাগ করেছেন । তবে চাকরি থেকে নয়, ডিউটি থেকে পদত্যাগ বলে খবর। সবাই আরজি করের হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। একসঙ্গে এতজন সিনিয়র ডাক্তারের ইস্তফার সিদ্ধান্ত ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে (RG Kar Hospital Doctor Death)।

doctors

শুধু তাই নয়, উৎসবের মুখে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত স্বাস্থ্য দফতরের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে গোটা পরিস্থিতির উপর নবান্নের তরফে নজর রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

তবে সূত্রের খবর, শুধু আরজি কর হাসপাতাল (RG Kar Hospital Doctor Death) নয়, আগামীদিনে আরও বেশ কয়েকটি মেডিক্যাল কলেজ থেকেও সিনিয়র চিকিৎসকরা পদত্যাগ করতে পারে। এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

অন্যদিকে আজ মঙ্গলবার মহাপঞ্চমীর দিন থেকে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন জুনিয়র চিকিৎসকরা। সেই মতো আজ সকাল ৯ টা থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন শুরু হয়েছে। যেখানে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়ররাও যোগ দিয়েছেন। সেই মতো কলকাতা মেডিক্যাল কলেজের পাশাপাশি ১২ ঘণ্টার অনশনে বসে রয়েছেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।

রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি একই ছবি এই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালেও। অনশনকারীরা জানিয়েছেন, আরজি করের ঘটনায় উপযুক্ত শাস্তি এবং আরও দশ দফা দাবিতে আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার প্রতীকি অনশন করা হচ্ছে।

সকাল ন'টা থেকে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। যা রাত্রি নটা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। এরপরেও সরকারের টনক না নড়লে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি। অন্যদিকে আজ কলকাতাইয়মহা মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। চারটে থেকে এই মিছিল বের হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+