কলকাতা থেকে কাঠমান্ডু উড়ান স্পাইস জেটের, থামবে বাগডোগরাতে

এই মুহূর্তে ভারতের বিভিন্ন শহর থেকে সাতটি বিদেশি শহরে উড়ান চালায় স্পাইস জেট। এগুলি হল: কলম্বো, দুবাই, কাবুল, কাঠমান্ডু, মালে, মস্কট এবং শারজা। এতদিন কলকাতা থেকে কোনও আন্তর্জাতিক উড়ান ছিল না স্পাইস জেটের। কাঠমান্ডুর সঙ্গে কলকাতা যুক্ত হওয়া তাই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাগডোগরা জুড়ে নেওয়ায় উত্তরবঙ্গে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলেও মনে করা হচ্ছে।
কলকাতা-কাঠমান্ডু-কলকাতা রুটে যে বিমান চলবে, সেটি হবে বোয়িং-৭৩৭ নেক্সট জেনারেশন। ইতিমধ্যে ৫২৬০টি বুকিং হয়ে গিয়েছে। প্রাথমিক পর্যায়ে এত সাড়া পাওয়ায় অভিভূত স্পাইস জেটের কর্তারা। ভবিষ্যতে এই রুটে উড়ানের সংখ্যা বাড়ানোর প্রস্তাব রয়েছে। আকর্ষণীয় ব্যাপার হল, বাগডোগরা থেকে কাঠমান্ডু পর্যন্ত বিশেষ ভাড়া ধার্য করা হয়েছিল ৯৯ টাকা। ফলে হটকেকের মতো টিকিট বিক্রি হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications