‘প্রাণ বাঁচাতে ৬ ঘণ্টা রাস্তাতেই কাটিয়েছি’, ভূমিকম্পের হাড়হিম অভিজ্ঞতা শোনাচ্ছেন ফিরে আসা ভারতীয়রা
থাইল্যান্ড, ব্যাঙ্কক মানুষের কাছে বিদেশ ভ্রমণের অন্যতম পছন্দের জায়গা। বিদেশে ভ্রমণ অথচ পকেট ফ্রেন্ডলি হবে এমন স্থানের নাম নিলেই এই জায়গার নাম তালিকার একদম উপরে থাকে। স্বাভাবিক ভাবেই পকেটে একটু টাকা এবং হাতে সময় থাকলে ভ্রমণ পিপাষুরা বেড়িয়ে যান ব্যাঙ্ককের উদ্দেশ্যে।
এরকমই বহু মানুষ ঘুরতে, কেউ আবার ওখানেই কর্মক্ষেত্রে থাকেন এমন অনেক ভারতীয়ই গিয়েছিলেন থাইল্যান্ডে। তবে এই শক্তিশালী ভূমিকম্পের পর ব্যাঙ্কক থেকে একে একে ফিরছেন ভারতীয়রা। কলকাতা বিমানবন্দরে ফেরা ভারতীয় যাত্রীরা তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাচ্ছেন এখানে নেমেই। শুক্রবারের এই ভূমিকম্পে কমপক্ষে ১৪৪ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছেন।

ছবি সৌজন্য- ANI & PTI
ব্যাঙ্ককে বসবাস করা অলোক মিত্তল এদিন বলেন, "ভূমিকম্পের সময় আমরা শপিং মলের নিচের তলায় ছিলাম, যা আমাদের জন্য সৌভাগ্যের ছিল। সমস্ত দোকানদার দ্রুত বেরিয়ে যান মল থেকে। এরপর ছয় ঘণ্টা রাস্তায় বসে থাকতে হয়েছিল, অবশেষে আমরা দ্রুত ফ্লাইট বুক করে ভারতে ফিরি"।
আরেক ভুক্তভোগী, দিলীপ আগরওয়াল বলেন, "ভূমিকম্পের সময় আমি একটি মলে ছিলাম, তখনই দেখি সবাই আতঙ্কে দৌড়াচ্ছে। আমরা একটি ভবন ধসে পড়তেও দেখেছি। ব্যাঙ্ককে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে রয়েছে এই মুহুর্তে"।
কলকাতায় ফিরে আসা রঞ্জন বন্দ্যোপাধ্যায় ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, "ভূমিকম্পের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রথমদিকে জরুরি অবস্থা তৈরি হয়েছিল। শপিং মল ও অফিস ভবন খালি করা হয় দ্রুত গতিতে। এমনকি সেই সময় মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছিল"।
ব্যাঙ্কক থেকে ফিরে আসা সঞ্জীব দত্ত বলেন, "ভূমিকম্পের সময় আমার বিছানা কাঁপতে শুরু করে। ঘুম থেকে উঠে দেখি পুরো ভবন দুলছে। আতঙ্কে সপ্তম তলা থেকে নিচে নেমে আসি। রাস্তায় সেই সময় প্রচণ্ড যানজট ছিল। মাত্র ৩০ কিলোমিটার যেতে ৫-৬ ঘণ্টা লেগে যাচ্ছিল"।
থাইল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে যে, কোনও ভারতীয় নাগরিক আহত হননি। এক বিবৃতিতে তারা জানায়, "থাই কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এখনও পর্যন্ত কোনও ভারতীয় নাগরিকের ক্ষতির খবর নেই। জরুরি প্রয়োজনে +66 618819218 নম্বরে যোগাযোগ করতে পারেন পরিচিতজনেরা"।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, শুক্রবার মায়ানমারে আরও ছয়টি ভূমিকম্প হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। এখনও মাঝে মাঝে কাঁপছে মায়ানমারের মাটি। তার মধ্যেই চলছে উদ্ধারকাজ। ফলে বিপদ মাথায় নিয়েই উদ্ধারকার্য সামলাচ্ছে মায়ানমার প্রশাসন।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications