মুকুলের পর কোপে পড়তে চলেছেন মেয়র! তৃণমূলে ‘বিদ্রোহে’র আঁচে ভাঙনের জল্পনা

মুকুল রায় বিজেপিতে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই আবার বেসুরো বাজতে শুরু করেছেন বিধাননগরের মেয়র।

মুকুল অনুগামী বলে তিনি প্রথম থেকেই পরিচিত। কিন্তু মুকুল রায় তৃণমূল ছাড়ার আগেই দলে তাঁর গুরুত্ব হঠাৎ করেই বেড়ে যায়। তবে মুকুল রায় বিজেপিতে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই আবার বেসুরো বাজতে শুরু করেছেন বিধাননগরের মেয়র। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে সরব হওয়ার পর দলেই তাঁর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে।

বেসুরো বাজতে শুরু করেছেন বিধাননগরের মেয়র।

মুকুল রায়কে সরিয়ে বিধানগরের মেয়র সব্যসাচী দত্তকে ত্রিপুরার দায়িত্ব দিয়েছিল তৃণমূল। সেই কাজে তিনি কতটা সফল, তা এখনও বোঝার সময় আসেনি। এরই মধ্যে বিদ্যুৎ পর্ষদকর্মীদের সমাবেশে তিনি নিজের দলের সরকারের বিরুদ্ধেই তোপ দেগে বসেন। এমনকী সমালোচনা করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

তারপর থেকেই দলের অন্দরে জল্পনা শুরু হয় সব্যসাচীকে নিয়ে। এরই মধ্যে জল্পনা বাড়ে বিধাননগরে হকার উচ্ছেদ নিয়ে মেয়র পারিষদদের ক্ষোভপ্রকাশে। তাঁরা একজোট হয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মেয়রের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আসেন বলেও অভিযোগ। এরপরই দলও অন্যরকম ভাবনা-চিন্তা শুরু করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে।

সব্যসাচীর ওই ধরনের বক্তব্যের পর দল তাঁকে নিয়ে বিব্রত হবে এটাই স্বাভাবিক। পার্থ চট্টোপাধ্যায় এই ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার সাংসদ ও বিধায়কের সঙ্গে বৈঠকও করেন। পরে বিধাননগরের মেয়র পারিষদদের সঙ্গেও বৈঠক করেন। সেখানেই সব্যসাচীকে নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। আর রাজনৈতিক মহলের একাংশেও তা নিয়ে জোর জল্পনা চলছে।

প্রশ্ন উঠেছে, তাহলে বিধাননগর পুরবোর্ডে কোনও বিশেষ রদবদল হতে পারে? কেননা মুকুল অনুগামী বলে পরিচিত সব্যসাচী দলে গুরুত্ব বাড়ার পরও যেভাবে বিদ্রোহী হয়েছেন, তা ভালোভাবে নিচ্ছে না তৃণমূল। বিশেষ করে মহার্ঘভাতা নিয়ে সব্যসাচীর মন্তব্যে দলে জলঘোলা হয়েছে বিস্তর। সেই কারণেই এই মন্তব্যের পর পার্থবাবু একের পর এক বৈঠক করে জল মাপছেন।

পরিবেশ-পরিস্থিতি বুঝেই ব্যবস্থা নিতে তৈরি হচ্ছে দল। সেই কারণেই ধীরে চলো নীতি নিচ্ছে তৃণমূল। হঠকারিতা করে সঙ্কট বাড়ানোর পক্ষপাতী নয় তাঁরা। কেননা সামনের বছরেই লোকসভা নির্বাচন, সেদিকে নজর রেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে বিধাননগর পুরসভায় যে তণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকট হচ্ছে, তাও প্রতিটি পদক্ষেপে লক্ষণীয় হয়ে উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+