Parliament Security Breach: তৈরি ৫০ জনের বিশেষ টিম, সংসদের তাণ্ডবের ঘটনায় বাংলায় দিল্লি পুলিশ
Parliament Security Breach: সংসদের ঘটনায় বাংলায় আসছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা। শুধু তাই নয় রাজস্থানম হরিয়ানা, কর্নাটক, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রেও তদন্তে যাবেন তদন্তকারী আধিকারিকরা। এমনটাই জানা গিয়েছে। এই ঘটনার জাল বাংলা সহ দেশের ছয় রাজ্যে ছড়িয়ে রয়েছে বলে অনুমান দিল্লি পুলিশের।
ইতিমধ্যে ঘটনার (Parliament Security Breach) মুল মাস্টারমাইন্ড ললিত ঝা'য়ের কলকাতা যোগ পাওয়া গিয়েছে। আর সে বিষয়ে আরও গভীরে ঢুকতে চান তদন্তকারীরা।

আর সেজন্যেই বাংলায় আসছেন পুলিশ আধিকারিকরা। বেকারত্বের প্রতিবাদের নামে যে ভাবে সংসদে ঢুকে তান্ডবের (Parliament Security Breach) ঘটনা ঘটেছে তাতে প্রশ্নের মুখে নিরাপত্তা। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর এরপরেই পঞ্চাশ জনের একটি স্পেশাল টিম দিল্লি পুলিশের তরফে গঠন করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে। আর এই টিমই বাংলা সহ দেশের ছয় রাজ্যে গিয়ে পুরো ঘটনার তদন্ত করবে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে ললিত সহ ধৃতদের মুখোমুখি বসিয়ে দফায় দফায় জেরা করা হচ্ছে। পুরো ছক (Parliament Security Breach) কারা তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। পুরো ঘটনার মধ্যে আরও কেউ আছে কিনা তা জানার চেষ্টা চলছে। সুত্রে খবর, দীর্ঘ জেরায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর সেই সমস্ত খতিয়ে দেখতেই রাজস্থান হরিয়ানা, কর্নাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বাংলায় আসবেন আধিকারিকরা। এই সমস্ত জায়গায় অভিযুক্তরা বিভিন্ন সময়ে থেকেছে।
শুধু তাই নয়, বিভিন্ন ধরনের (Parliament Security Breach) কার্যকলাপের সঙ্গেও যুক্ত ছিলেন বলেও জানাতে পেরেছেন তদন্তকারীরা। অন্যদিকে ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে দিল্লি পুলিশ সুত্রে খবর, স্মোক বম্ব জুতোর ভিতরে নিয়ে ঢুকেছিল অভিযুক্তরা। আর সেই জুতো তৈরি হয় লখনউতে।
এমন ভাবে তা তৈরি হয় কেউ বুঝতেই পারেনি যে জুতোয় কিছু থাকতে পারে। চামড়া দিয়ে জুতোর নীচ অনেক মোটা করা হয়। তৈরি করা হয় ছোট গর্ত। আর সেখানেই স্মোক বম্ব রাখা ছিল। এই জুতো যে তৈরি করেছে তাকেও দিল্লি পুলিশের আধিকারিকরা জেরা করবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications