করোনা সংক্রমণের জের, সত্যজিৎ রায়কে নিয়ে পুরসভার অনুষ্ঠান বাতিল

করোনার জেরে এবছর ভেস্তে গেল অস্কারজয়ী বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা পুরসভার বিশেষ অনুষ্ঠান।

করোনার জেরে এবছর ভেস্তে গেল অস্কারজয়ী বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা পুরসভার বিশেষ অনুষ্ঠান।

করোনা সংক্রমণের জের, সত্যজিৎ রায়কে নিয়ে পুরসভার অনুষ্ঠান বাতিল

২মে ছিল সত্যজিতের শত তম জন্ম বার্ষিকী। আর তাই প্রত্যেক বছরই সত্যজিৎকে নিয়ে কলকাতা পুরসভার বিশেষ ম্যাগাজিন পুরশ্রী'র বিশেষ সংখ্যা প্রকাশ হয়। সন্দেশ ' হোক কিংবা বিভিন্ন শিশুসাহিত্য, গোয়েন্দা কাহিনী এবং চলচ্চিত্র জগতের জানা-অজানা অনেক কিছুই এই বইতে লিপিবদ্ধ করা সম্ভব হয়েছে।
কিন্তু এবার করোনার থাবায় তা আটকে গেল। বর্তমান পরিস্থিতিতে লেখালেখির কাজ এগিয়ে থাকলেও ছাপানো সম্ভব না হওয়ায় এদিন বিশিষ্ট চিত্র পরিচালকের জন্মদিনের দিন বইটি প্রকাশ করা গেল না। এমনটাই জানান কলকাতা পুরসভার তৃণমূল পুরদলের চিফ হুইপ তথা পুরশ্রী'র দায়িত্বপ্রাপ্ত রত্না সুর। তিনি বলেন, 'পরিস্থিতি বদল হলে দ্রুততার সঙ্গে সেই বই চলতি বছরের মধ্যেই প্রকাশ করা হবে। বর্তমান পরিস্থিতে এই কাজ করা সম্ভব নয়।'
উল্লেখ্য, পুরসভার ম্যাগাজিন পুরশ্রীতে সত্যজিৎ রায়কে নিয়ে বিশেষ সংখ্যায় সন্দীপ রায়, জয় গোস্বামী, অভীক মজুমদার, দেবাশিস মুখোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা এই কাজ করছেন। আরব সাগর পাড়ে মুম্বই থেকে সত্যজিতের অনেক গুনগ্রাহী তাঁর স্মরণে নিজেদের অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করেছেন। সেই তালিকাতে তাক লাগানর মতই অনেক নাম মজুদ আছে। গুলজার, শ্যাম বেনেগাল, টিনু আনন্দ, শর্মিলা ঠাকুর, সুহাসিনী মুলে, আদুর গোপালকৃষ্ণন। সেই তালিকায় রয়েছেন এই বঙ্গের সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, বরুণ চন্দ সহ সেই বহুল প্রতিভাধর ব্যক্তিত্বের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করা অনেকেই। কিন্তু এবছর সেই সুর ম্লান, হারিয়েছে ছন্দও।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+