২৪ ঘন্টার নোটিশে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকলেন স্পিকার! দুই জনপ্রতিনিধির শপথের কৌশল নিয়ে জল্পনা
২৪ ঘণ্টার অলিখিত নোটিসে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কমিটির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত মোশন এনে কি দুই নব-নির্বাচিত জন প্রতিনিধির শপথের কৌশল নিল বিধানসভা, যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
এদিন বিধানসভার বিশেষ অধিবেশন সম্পর্কে স্পিকার একবার বললেন বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে শপথ নিয়ে সিদ্ধান্ত হয় না। আবার কিছুক্ষণ পর বললেন, শুক্রবার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে এই অ্যাজেন্ডা থাকবে কি-না, তা তিনি জানেন না, দেখা যাক।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন, শপথ কি হবে, সেটা এখন বলবেন না। তারা সিদ্ধান্ত নেবেন। প্রত্যেক অধিবেশনে শপথের প্রভিশন আছে। আজ নয় কাল শপথ হয়ে যাবে বলেছেন স্পিকার। পাশাপাশি তিনি বলেছেন, আইন অনুযায়ী সমাধান হবে। বিধানসভা রাজ্যপালকে ছাড়া অসহায় নয়, বলেছেন তিনি।
এদিন অধ্যক্ষ জানিয়েছেন, পরিষদীয় মন্ত্রীর থেকে তিনি একটি চিঠি পেয়েছেন। সেখানে বিভিন্ন কমিটির সময় শেষ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকায় বিশেষ অধিবেশন ডাকায় কোনও অসুবিধা নেই।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পাঁচ জুলাই দুপুর দুটোর বিধানসভার বিশেষ অধিবেশন বসবে। তার আগে দুপুর বারোটায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে বিষয় ঠিক করা হবে। স্পিকার বলেছেন, দুই নবনির্বাচিত বিধায়ক বিধানসভার বাইরে বসে রয়েছেন। তাঁরা আবেদন করেছেন। রাজ্যপালের কাছেও তাঁরা শপথের জন্য আবেদন করেছেন। তাঁদের ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবারই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা ইঙ্গিত মিলেছে। তিনি বলেছেন, এদিন তিনি এব্যাপারে কিছুই বলবেন না।












Click it and Unblock the Notifications