আবদুল মান্নানকে বিধানসভা থেকে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

বিরোধী দলনেতা আবদুল মান্নানকে বিধানসভা থেকে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের নিষেধ অমান্য করে বিধানসভা ভাঙচুরের ছবি নিয়ে ঢুকেছিলেন বিরোধী দলনেতা। তার জেরে সাসপেন্ড।

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : বিরোধী দলনেতা আবদুল মান্নানকে বিধানসভা থেকে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের নিষেধ অমান্য করে বিধানসভা ভাঙচুরের ছবি নিয়ে ঢুকেছিলেন বিরোধী দলনেতা। তার জেরে আবদুল মান্নানকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকারের এই সিদ্ধান্তের পরই তুলকালাম শুরু হয়ে যায় বিধানসভায়। আবদুল মান্নানকে মার্শাল দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করলেন বিরোধী কংগ্রেস ও সিপিএমের বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

এদিন আবদুল মান্নানের নেতৃত্বে কংগ্রেসের বিধায়করা বিধানসভা ভাঙচুরের ছবি ও পোস্টার নিয়ে বিধানসভার মধ্যে। তা বারবার নিষেধ করেন স্পিকার আবদুল মান্নান। বিধানসভার ভাঙচুরের ছবি সম্বলিত পোস্টার জড়িয়ে ধরেন আবদুল মান্নান। শেষমেষ ওইসব পোস্টার ও ছবি প্রত্যাহার না করায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিধানসভার ৩৪৭ নম্বর ধারা মেনে এই সাসপেনশের নির্দেশ দেওয়া হয়।

আবদুল মান্নানকে বিধানসভা থেকে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

এই নির্দেশ আসার পরই কংগ্রেস ও সিপিএমের বিধায়করা ঘিরে ধরেন বিরোধী দলনেতা আবদুল মান্নানকে। স্পিকারকে সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানান তাঁরা। তখন ফিরহাদ হাকিম সরকারি সম্পত্তি নষ্টে নয়া বিল সংক্রান্ত বক্তব্য পেশ করছিলেন বিধানসভায়। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী কংগ্রেস ও বাম বিধায়করা। মার্শাল ও নিরাপত্তারক্ষীদের দিয়ে আবদুল মান্নানকে বিধানসভা কক্ষ থেকে বের করে দেওয়া চেষ্টা করা হয়। তখন অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলনেতা।

শেষমেশ প্রায় আধ ঘণ্টা তুলকালাম চলার পর বিধানসভা ওয়াক আউট করার সিদ্ধান্ত নেন বিরোধী দলের বিধায়করা। অসুস্থ আবদুল মান্নানকে স্ট্রেচারে করে বাইরে আনা হয়। তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+