আদালত চত্বরে হুমকি-গালাগালি! রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ শোভন চট্টোপাধ্যায়ের

আদালতে এখনও বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁদের মধ্যে। তারই মধ্যে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন শোভন চট্টোপাধ্যায়। আদালত চত্বরে লোকজন নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন কলকাতার প্রাক্তন মেয়র। বিষয়টি অস্বীকার করেছেন রত্না চট্টোপাধ্যায়।

আদালত চত্বরে হুমকি দেওয়ার অভিযোগ, সেই থেকেই গণ্ডগোলের ভয়ে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন শোভন চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, রত্না চট্টোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের মামলা চলার সময় আদালত চত্বরেই তাঁকে হুমকি দেন।

শোভন রত্না

আদালত চত্বরে রত্না চট্টোপাধ্যায়ের তাঁকে অশ্রাব্য ভাষা গালিগালাচ করেন বলে অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ পুলিশে অভিযোগ জানানোর পরেও সেই হুমকি চলছে। আদালতে এই ধরনের কথা নিয়েও প্রশ্ন করেছেন তিনি।

শোভন চট্টোপাধ্যায় বলেছেন, দোতলায় আদালত কক্ষের দরজার বাইরে ঘটনাটি ঘটে। যে ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছে, তা তিনি উচ্চারণ করতে পারবেন না বলেই জানিয়েছেন। তাঁকে বিভিন্ন ভাষায় গালাগালি দেওয়ার পাশাপাশি হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়।

শোভন রত্না

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বৈশাথী বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, শোভন চট্টোপাধ্যায় এজলাসের মধ্যে থাকার সময় সেখানে সঙ্গীসাথী পরিবেষ্টিত হয়ে ছিলেন রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, যেভাষায় কথা বলা হয়েছে, তা ভদ্র সমাজে ব্যবহার করা হয় না।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁকেও এই বিবাদে জড়ানোর চেষ্টা করা হয়েছিল। তবে তিনি সেই সময় চুপচাপ ছিলেন। তবে শোভন চট্টোপাধ্যায় আদালত থেকে বেরিয়ে বাইরে আসতেই চিৎকার করে ওঠেন। সেই সময় ব্যক্তিগত আক্রমণও করা হয় বলে অভিযোগ।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই সময় তাঁকে নানা কুপ্রস্তাবও দেওয়া হয়। পুলিশকে দিয়ে এই চিকিৎসা করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। একবার নয়, আলিপুর আদালতে বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়।

 রত্না

অন্যদিকে যাঁর বিরুদ্ধে অভিযোগ, বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর মতো ক্ষুদ্র মানুযষ শোভনবাবু-বৈশাখীদেবীকে ভয় দেখাতে পারে তা কেউ বিশ্বাস করবে না। তিনি বলেছেন, শোভনবাবু অল্পেতেই ভয় পেয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+