মন্ত্রী বনাম সাংসদের কোন্দল! নিজের বিধানসভা ক্ষেত্রতেই আক্রান্ত বিধায়ক-মন্ত্রী
চলচ্চিত্র উৎসবের সিনেমা দেখানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আক্রান্ত বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আধঘন্টা ধরে রাজবিহারী অবরোধ করল শোভনদেব চট্টোপাধ্যায় অনুগামীরা।
চলচ্চিত্র উৎসবের সিনেমা দেখানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আক্রান্ত বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আধঘন্টা ধরে রাজবিহারী অবরোধ করল শোভনদেব চট্টোপাধ্যায় অনুগামীরা। আন্তর্জাতিক কলকাতা ২৫তম চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে পাড়ায়-পাড়ায় সিনেমা অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের মধ্যেই বিপত্তি বাধে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন পাড়ায় পাড়ায় আয়োজন করা হয় সিনেমা দেখানোর অনুষ্ঠান। শোভন চট্টোপাধ্যায় নেতৃত্বে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল রাসবিহারীতে। সেই সময় তৃণমূল সাংসদ মালা রায়ের অনুগামী বেশ কিছু যুবক এসে রাজবিহারীর রাস্তায় আলো জ্বালিয়ে দেয়। তার প্রতিবাদ করাতে শোভনদেব চট্টোপাধ্যায় অনুগামীদের উপর চড়াও হয় মালা রায় অনুগামীরা বলে অভিযোগ।
শোভনদেব চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছালে মালা রায়ের অনুগামীরা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপরেও চড়াও হয় বলে অভিযোগ। তাকে হেনস্ত এবং মারধর করে বলেও অভিযোগ জানাচ্ছেন তিনি। ঘটনার পরিপ্রেক্ষিতে শোভন চট্টোপাধ্যায় অনুগামীরা রাসবিহারী চৌমাথা মোড়ে অবরোধ করে। প্রায় আধঘন্টা রাস্তা বন্ধ রাখা হয়। এরপরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
শোভনদেব চট্টোপাধ্যায় পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী কে জানানো হবে বলে জানিয়েছেন। তবে এখনই পুলিশের কাছে কোনও অভিযোগ জানানো হচ্ছে না বলে জানিয়েছেন তৃণমূল সদস্যরা।












Click it and Unblock the Notifications