নারদ কাণ্ডে এবার বৈশাখীও! বন্ধু শোভনকে নিয়ে হাজিরা ইডির দফতরে, দেখুন ভিডিও
নারদা কাণ্ডে তলবের জেরে সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
নারদা কাণ্ডে তলবের জেরে সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। দিন কয়েক আগে
সংবাদ মাধ্যমে নারদা মামলা নিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে এই তলব বলে সূত্রের খবর। সেখানে বৈশাখী বলেছিলেন, তিনি মামলা সংক্রান্ত
কাগজপত্র তৈরিতে সাহায্য করেছিলেন।

এর আগে নারদ কাণ্ডে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। হাজিরা দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। দুজনকেই একাধিকবার দীর্ঘক্ষণ
জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
নারদা কাণ্ডে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তখন তিনি বলেছিলেন পরিবারের আর্থিক লেনদেন সামাল দেন তাঁর স্ত্রী। এরপর অবশ্য বিহার বিচ্ছেদের মামলা দায়ে করেন তিনি।












Click it and Unblock the Notifications