কলিকাতা চলিতেছে নড়িতে নড়িতে, কটাক্ষ ফিরহাদকে! শোভন টার্গেট করলেন পার্থকেও

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শোভন চট্টোপাধ্যায় ছেড়ে কথা বলেননি নিজের দুই প্রাক্তন সহকর্মীকে।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শোভন চট্টোপাধ্যায় ছেড়ে কথা বলেননি নিজের দুই প্রাক্তন সহকর্মীকে। ফিরহাদ হাকিমের কাজ সম্পর্কে তিনি বলেন
কলিতাতা চলিতেছে নড়িতে নড়িতে। আর পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, দায়িত্ব ছেড়ে পালিয়ে যাচ্ছেন তিনি।

নিজেকে প্রমাণ করেছেন, দাবি করলেন শোভন

নিজেকে প্রমাণ করেছেন, দাবি করলেন শোভন

শোভন চট্টোপাধ্যায় দাবি করেছেন, প্রত্যেকটি কাজে তিনি নিজেকে প্রমাণ করেছেন। মেয়র হিসেবে আগেই প্রমাণ করেছেন। ফলে ২০১৫-য় কলকাতা কর্পোরেশন নির্বাচনে প্রোজেক্টেড মেয়র ছিলেন তিনিই। অন্যদিকে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে ৪২ টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছিল ৪০ টি। এ প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন দক্ষিণ ২৪ পরগনা জেলার দায়িত্বে ছিলেন তিনিই।

ফিরহাদের কাজকে কটাক্ষ

ফিরহাদের কাজকে কটাক্ষ

প্রাক্তন মেয়রকে প্রশ্ন করা হয়েছিল ফিরহাদ হাকিং এবং তাঁর কাজ সম্পর্কে। তখন প্রাক্তন মেয়র বলেন, মেয়রের পাড়াতেই তো হোর্ডিং রয়েছে কলিকাতা চলিতেছে নড়িতে নড়িতে। শোভন চট্টোপাধ্যায় দলে নিষ্ক্রিয় হয়ে পড়ায় লোকসভা ভোটের পর পর তাঁকে ফোন করেছিলেন ফিরহাদ। দলে ফিরে একসঙ্গে লড়াইয়ের আহ্বানও জানিয়েছিলেন।

পার্থকে কটাক্ষ শোভনের

পার্থকে কটাক্ষ শোভনের

শোভন চট্টোপাধ্যায় বলেন দায়িত্ব ছেড়ে পালিয়ে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। এমাসের শুরুর দিকে পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন শোভন ও বৈশাখী। সেই অভিযোগ অস্বীকার করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বলেছিলেন সব অভিযোগই মিথ্যা। গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায় দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের ফ্ল্যাটে।
সেখানেই শোভন চট্টোপাধায়কেই তৃণমূলে ফেরত আসতে বলা হয় বলে জানিয়েছিলেন বৈশাখী। পার্থ চট্টোপাধ্যায় এপ্রসঙ্গে বলেছিলেন, সক্রিয় করতে গিয়েছিলাম। তাতে কোনও শর্ত ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+