শোভনের পদত্যাগের 'নতুন' কারণ! উঠে আসছে নানা জল্পনা

বৈশাখী নয়। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ঘনিষ্ঠমহলে এমনটাই জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। অপমানেই পদত্যাগ বলে জানিয়েছেন তিনি।

বৈশাখী নয়। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ঘনিষ্ঠমহলে এমনটাই জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। অপমানেই পদত্যাগ বলে জানিয়েছেন তিনি। তবে ভাইপোর সঙ্গে বিরোধে শোভন চট্টোপাধ্যায়ের বর্তমান অবস্থা কিনা, সেই প্রশ্নও তুলছেন অনেকেই। তারা উদাহরণ হিসেবে তুলে ধরছেন মুকুল রায়ের কথা।

ভাইপোর সঙ্গে বেড়েছে দূরত্ব

ভাইপোর সঙ্গে বেড়েছে দূরত্ব

রাজনৈতিক মহলের একাংশ বলছেন, বৈশাখী কোনও ইস্যু নয়। বিভিন্ন কারণে ভাইপোর সঙ্গে বেড়েছে দূরত্ব। তার বিরোধিতা করেই শোভন চট্টোপাধ্যায়ের কফিনে পেরেক পড়েছে। শোভন চট্টোপাধ্যায় বাধ্য হয়েছেন ইস্তফা দিতে।

মুকুল রায় বাধ্য হয়েছিলেন তৃণমূল ছাড়তে

মুকুল রায় বাধ্য হয়েছিলেন তৃণমূল ছাড়তে

গতবছর মুকুল রায় তৃণমূল ছেড়েছিলেন। পরে বিজেপিতে যোগ দেন। কিন্তু দলের সঙ্গে মনোমালিন্য শুরু হয়েছিল অনেক আগে। তবে ২০১৬-র বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে ২০১৫-র ডিসেম্বর সংসদের সেন্ট্রাল হলে মমতা-মুকুল কথা হয়। সেখানে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে টোস্ট খাইয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান মুকুল রায়। বিধানসভা ভোট কেটে যাওয়ার পর ফের বিচ্ছেদ হয়ে যায়। এবার পাকাপাকি ভাবে। রাজনৈতিক মহলের একাংশের মত, অভিষেকের চাপে তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলেন মুকুল রায়।

প্রথম সঙ্গীরাই চলে যাচ্ছেন

প্রথম সঙ্গীরাই চলে যাচ্ছেন

সূত্রের খবর অনুযায়ী, বিজেপি নেতা মুকুল রায় বলেছেন, প্রথম থেকে যাঁরা তৃণমূলের সঙ্গী ছিলেন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে যাঁরা মুখ্যমন্ত্রী করেছেন একেএকে সবাই তৃণমূল ছেড়ে যাচ্ছেন।

শোভন চট্টোপাধ্যায়ের মত

শোভন চট্টোপাধ্যায়ের মত

বৈশাখী নয়। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ঘনিষ্ঠমহলে এমনটাই জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। অপমানেই পদত্যাগ বলে জানিয়েছেন তিনি। ফলে দলে কারা শোভন চট্টোপাধ্যায়কে অপমান করলেন, সেই প্রশ্ন উঠছে বারে বারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+