বৈশাখীর পরিবার যা করেছে তা ভুলব না, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্ফোরক শোভন চট্টোপাধ্যায়

তাঁর পদত্যাগের কোনও প্রশ্নই নেই। পরিকল্পনা করে ইস্তফার কথা ছড়ানো হচ্ছে। মঙ্গলবার এমনটাই অভিযোগ করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পারিবারিক বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে বৈশাখী, বলেছেন শোভন।

তাঁর পদত্যাগের কোনও প্রশ্নই নেই। পরিকল্পনা করে ইস্তফার কথা ছড়ানো হচ্ছে। মঙ্গলবার এমনটাই অভিযোগ করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। গোলপার্কের ফ্ল্যাট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, সেই বাড়িতে বসবাস করার রেসিডেন্সিয়াল রাইট তাঁর আছে।

পারিবারিক বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে বৈশাখী, বললেন শোভন

ইস্তফা নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে যাঁরা রহস্য তৈরি করেছে, অপপ্রচার করেছে, তারাই জবাব দেবে বলে মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায়।

দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়েও অপপ্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোমবার তাঁর কথা হয়েছে বলে মন্তব্য করেছেন কলকাতার মেয়র। তিনি কাজ চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। যতক্ষণ দায়িত্ব থাকবে, কাজ চালিয়ে যাব। প্রতিক্রিয়া শোভন চট্টোপাধ্যায়ের।

অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সরানো নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। দিদির সঙ্গে কথা বলার সময় বৈশাখীকে নিয়ে কোনও কথা হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। বৈশাখী সম্পর্কে শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্য, বিপর্যয়ের মধ্যে দিয়ে চলার সময় বৈশাখী এবং তাঁর পরিবার তাঁর(শোভন) পাশে দাঁড়িয়েছিল। পারিবারিক বন্ধু হিসেবেই পাশে দাঁড়িয়েছে বৈশাখী। যে বিপদে পাশে দাঁড়ায় তাঁর সঙ্গে তিনি বেইমানি করেন না বলেও মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায়। বৈশাখীর পরিবার যা করেছে, তা তিনি কোনও দিন ভুলবেন না। বিষয়টিকে নিয়ে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করতে চক্রান্ত এবং অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন তিনি। যার কোনও বাস্তব ভিত্তি নেই বলে দাবি করেছেন শোভন চট্টোপাধ্যায়।

পারিবারিক বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে বৈশাখী, বললেন শোভন

গোলপার্কের ফ্ল্যাট নিয়ে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের দাবি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, বিনিময়ের ভিত্তিতেই রেসিডেন্সিয়াল রাইটস নিয়ে সেখানে তিনি বসবাস করছেন। তাঁর স্ত্রী যে দাবি করেছেন, তাতে ঘোড়া হাসবে বলেও মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায়। বিবাহ বিচ্ছেদ সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, বিশ্বাসঘাতকতার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জন্যই আইনি পথ অবলম্বন করা হয়েছে।

স্ত্রীর বাড়ি ফের যাওয়ার আহ্বান সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, সেটা আর সম্ভব নয়।

পুলিশের কাছে নিরাপত্তা চাওয়া নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, মন্ত্রী হিসেবেই নিরাপত্তা তিনি চেয়েছেন।

বিজেপির ডাক সম্পর্কে শোভন চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এই ধরনের কথা কেন আসবে। কোথায় কী অবস্থান নিতে হয়, তা তিনি ভালভাবেই জানেন বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+