পুরসভায় অনুপস্থিত! শোভন-বৈশাখীর বিজেপিতে যোগ নিয়ে জল্পনা তুঙ্গে
আগেই মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এবার কাউন্সিলর হিসেবে কলকাতা পুরসভার অধিবেশনে গড়হাজির প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। যা নিয়ে জল্পনা তুঙ্গে।
আগেই মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এবার কাউন্সিলর হিসেবে কলকাতা পুরসভার অধিবেশনে গড়হাজির প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। যা নিয়ে জল্পনা তুঙ্গে। তাহলে কি শোভন চট্টোপাধ্যায় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সত্যিই বিজেপিতে যোগ দিচ্ছেন। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবমহলে।

সোমবার কলকাতা পুরসভা মাসিক অধিবেশন ছিল। ওই অধিবেশনে হাজির ছিলেন কলকাতা পুরসভার নতুন মেয়র ফিরহাদ হাকিম। হাজির ছিলেন শাসক দলের অধিকাংশ কাউন্সিলর। অনুপস্থিতদের মধ্যে ছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ফলে জল্পনা শুরু হয়েছে, বিজেপির পথে থাকাতেই কি অনুপস্থিত শোভন চট্টোপাধ্যায়। যদিও এই জল্পনায় গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি যতদূর শুনেছেন শোভন চট্টোপাধ্যায় কলকাতার বাইরে রয়েছেন। এবিষয়ে শোভন চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।












Click it and Unblock the Notifications