সারদা মামলায় সিবিআই তলব শোভনকে! সঙ্গী হলেন বৈশাখীও
সারদা মামলায় সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন, কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যয়ায়ও।
সারদা মামলায় সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন, কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যয়ায়ও। দুজনের পরেছিলেন একই রঙের পোশাক। সূত্রের খবর অনুযায়ী, মেয়র থাকাকালীন সময়ে সারদা গ্রুপকে বেশ কয়েকটি লাইসেন্স দিয়েছিল কলকাতা পুরসভা। এদিন সেই বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ চলে বলে জানা গিয়েছে।

সারদা কর্তা সুদীপ সেনকে বেশ কয়েকটি ট্রেড লাইসেন্স ইস্যু করেছিল কলকাতা পুরসভা। পুরসভার সেই সিদ্ধান্তই এখন তদন্তকারীদের আতস কাঁচের তলায়। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই এদিন শোভন চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছিল।
জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, কোনও চিটফান্ডের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তদন্তে সাহায্য করতেই তিনি এসেছিলেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications