এবার বিচারক বদলের আবেদন! কারণ জানালেন শোভন চট্টোপাধ্যায়
পারিবারিক সমস্যায় জর্জরিত কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার পরেও তাঁকে সক্রিয়ভাবে রাজনীতিতে দেখা যায়নি। শোনা যাচ্ছে তিনি দীর্ঘদিন কলকাতার বাইরে।
পারিবারিক সমস্যায় জর্জরিত কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার পরেও তাঁকে সক্রিয়ভাবে রাজনীতিতে দেখা যায়নি। শোনা যাচ্ছে তিনি দীর্ঘদিন কলকাতার বাইরে। সূত্রের খবর অনুযায়ী, তিনি আলিপুরে যে বিচারকের অধীনে তাঁর মামলা চলছে, সেই মামলা অন্য বিচারকের কাছে বদলির জন্য আবেদন করেছেন। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় বলছেন, হেরে যাওয়ার ভয়েই এইসব কাজ করছেন শোভন চট্টোপাধ্যায়।

শোভন চট্টোপাধ্যায়ের আবেদন
সূত্রের খবর অনুযায়ী, ৩ অক্টোবর আলিপুর আদালতে সাত পাতার আবেদন করেছেন শোভন চট্টোপাধ্যায়। সেখানে তিনি উল্লেথ করেছেন, যে বিচারকের অধীনে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, সেই বিচারককে যেন বদল করা হয়।

কারণ জানালেন শোভন চট্টোপাধ্যায়
বিচারক বদলের কারণও জানিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র। তিনি বলেছেন, আদালতে তিনি যে বক্তব্য পেশ করছেন, তা ঠিক মতো নথিভুক্ত হচ্ছে না। তাই তিনি বিচারক বদলের আবেদন করেছেন।

আবেদনকে কটাক্ষ রত্নার
রত্না চট্টোপাধ্যায় অবশ্য শোভন চট্টোপাধ্যায়ের এই আবেদনকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, শোভন চট্টোপাধ্যায় নিজের অভিযোগের প্রেক্ষিতে যুক্তি খাড়া করতে পারছেন না। হেরে যাওয়ার ভয়েই তিনি বিচারকদের ওপর দোষারোপ করছেন বলে জানিয়েছেন।

২০১৭ সাল থেকে চলছে বিবাহ বিচ্ছেদের মামলা
২০১৭-র নভেম্বর মাসে এই বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হয়েছিল।

দুপক্ষের আইনজীবীদের মধ্যে চরম অসন্তোষ
এর আগে দুপক্ষের আইনজীবীদের বক্তব্যে চরম অসন্তুষ্ট হতে দেখা গিয়েছে আলিপুরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা বিচারককে। জেলা জজের উদ্দেশে তিনি বলেছিলেন মামলাটি তিনি আর শুনবেন না। এরপরেই মামলাটি সরানো হয় বিচারক পুষ্পল শতপথীর এজলাসে।












Click it and Unblock the Notifications