বাড়ল সংঘাত! ফের শোভনের বিরুদ্ধে থানায় রত্না, পাল্টা অভিযোগ কাননেরও

শোভন চট্টোপাধ্যায়ের ভাইফোঁটা নেওয়ার খবরে যিনি বলেছিলেন শুভবুদ্ধির উদয় হচ্ছে, তিনিই কিনা চলে গেলেন পর্ণশ্রী থানায়।

শোভন চট্টোপাধ্যায়ের ভাইফোঁটা নেওয়ার খবরে যিনি বলেছিলেন শুভবুদ্ধির উদয় হচ্ছে, তিনিই কিনা চলে গেলেন পর্ণশ্রী থানায়। তিনি হলেন রত্না চট্টোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি হোয়াটসঅ্যাপে অশালীন ম্যাসেজ পাঠানোর অভিযোগ দায়ের করেছেন। যদিও শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, ম্যাসেজ পাঠানোর কোনও প্রশ্নই ওঠে না। কেননা রত্নার ফোন নম্বর তিনি ব্লক করে দিয়েছেন।

ফের শোভনের বিরুদ্ধে থানায় রত্না

ফের শোভনের বিরুদ্ধে থানায় রত্না

ফের পর্ণশ্রী থানায় রত্না চট্টোপাধ্যায়। অভিযোগ শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর পরিচয় এখন আর শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী নয়, তিনি ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রীও বটে। অভিযোগ, ভাইফোঁটার দিন, তাঁর ফোনে শোভন চট্টোপাধ্যায়ের ফোন থেকে ম্যাসেজ পাঠানো হয়েছে। সেই ম্যাসেজে অশালীন শব্দ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন রত্না।

অভিযোগ উড়িয়েছেন শোভন

অভিযোগ উড়িয়েছেন শোভন

যদিও রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেছএন, বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হওয়ার পর তিনি রত্না চট্টোপাধ্যায়ের নম্বর ব্লক করে দিয়েছেন। তাই হোয়াটসঅ্যাপ করার প্রশ্নই ওঠে না।

পাল্টা অভিযোগ কাননেরও

পাল্টা অভিযোগ কাননেরও

পাল্টা অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়ও। তাঁর অভিযেগ রত্নাই তাঁকে বিরক্ত করেন। তাঁর আরও অভিযোগ নম্বর ব্লক থাকা সত্ত্বেওস প্রযুক্তির ব্যবহার করে দুর্গাপুজোর অষ্টমীতে তাঁকে রত্না চট্টোপাধ্যায়ের ফোন থেকে হোয়াটসঅ্যাপ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়।

বিবাহ বিচ্ছেদ মামলায় নতুন মোড়

বিবাহ বিচ্ছেদ মামলায় নতুন মোড়

শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হয়েছে ২০১৭-র শেষ দিকে। শোভন চট্টোপাধ্যায় বিচ্ছেদ চাইলেওস রত্না চট্টোপাধ্যায় তা না চাওয়ায় মামলা দীর্ঘায়িত হয়েছে। যার মধ্যে যুক্ত হয়েছে ভাইফোঁটার দিন রত্না চট্টোপাধ্যায়ের মোবাইলে পাঠানো ম্যাসেজ। যা এই মামলায় নতুন মোড় বলেই মনে করছেন অনেকে।

'আতঙ্কিত' রত্না, বলছেন শোভন ঘনিষ্টরা

'আতঙ্কিত' রত্না, বলছেন শোভন ঘনিষ্টরা

সূত্রের খবর অনুযায়ী, শোভন ঘনিষ্টরা এই অবস্থার ব্যাখ্যাও দিয়েছেন। তাঁরা বললেন ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যায় যাওয়ার পর থেকে মমতার সঙ্গে কাননের দূরত্ব কমার ইঙ্গিতে আতঙ্কিত হয়ে পড়েছেন রত্না। তাই নতুন অভিযোগ আনছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+